মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সুনামগঞ্জে রিক্সা ভ্যান শ্রমিক সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুনামগঞ্জে রিক্সা ভ্যান শ্রমিক সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
সুনামগঞ্জ সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭জানুয়ারি) সন্ধায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিমের পরিচালনায় এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহ সভাপতি আমির উদ্দিন,পৌর কমিটির সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি গুলেনুর মিয়া, রতন দাস,মোঃ জসিম উদ্দিন, মোঃ আশিক মিয়া প্রমুখ। সভার শুরুতে সংগঠনের অন্যতম সদস্য সাজু মিয়ার মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন,বর্তমান সময়ে এদেশে রিক্সা ভ্যান শ্রমিকরা সবচেয়ে বেশি অবহেলা, নির্যাতন ও বঞ্চনার স্বীকার। রিক্সা ভ্যান শ্রমিকরা দীর্ঘদিন যাবৎ সরকারের নিকট তাঁদের সমস্যা উল্লেখ করে সার্ভিস লেন, লিংক রোড,লাইসেন্স, যাত্রি চাউনির দাবি জানিয়ে আসলেও তাঁদের দাবি উপেক্ষিত রয়েছে। বক্তারা আরও বলেন রোদ বৃষ্টি উপেক্ষা করে অনেক সময় ঝুঁকি নিয়ে যাত্রিদের সেবা দিয়ে আসছেন। এবং কোন প্রকার সরকারি সহায়তা ছাড়া জীবিকার প্রশ্নে আত্মকর্মসংস্থান গড়ে তুলেছেন।
বিষয়: #ভ্যান #রিক্সা #শ্রমিক #সুনামগঞ্জ










মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
নবীগঞ্জের দরবেশপুর খাল খনন উপপ্রকল্পের নকসা পর্যালোচনা এবং পরিবেশগত প্রভাব নিরুপন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত৷৷
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড 