শিরোনাম:
●   নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও ●   মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী ●   রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ ●   কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত ●   নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর ●   চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ●   হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন ●   নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ ●   সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ●   নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ব্যারিস্টার নাজির আহমদের মতো মেধাবীদের কাজে লাগালে দেশ কাঙ্খিত লক্ষ‍্যে পৌঁছতে পারবে -ভিসি প্রফেসর ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ব্যারিস্টার নাজির আহমদের মতো মেধাবীদের কাজে লাগালে দেশ কাঙ্খিত লক্ষ‍্যে পৌঁছতে পারবে -ভিসি প্রফেসর ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী
১৫৮ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যারিস্টার নাজির আহমদের মতো মেধাবীদের কাজে লাগালে দেশ কাঙ্খিত লক্ষ‍্যে পৌঁছতে পারবে -ভিসি প্রফেসর ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী

শ‌হিদুল ইসলাম, সি‌লেট:

ব‍্যারিস্টার নাজির আহমদ দেশের মেধাবী সন্তান। বহুমুখী প্রতিভার অধিকারী সিলেটের কৃতি সন্তান ব‍্যারিস্টার নাজির আহমদ আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার মতো মেধাবীদের দেশ গঠনে কাজে লাগালে বাংলাদেশ কাঙ্খিত লক্ষ‍্যে পৌঁছতে পারবে। বিশিষ্ট লেখক, সংবিধান বিশেষজ্ঞ, বৃটেনের প্রতিথযশা আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এডভোকেট, নিউহ্যাম বারার টানা তিনবারের সাবেক ডেপুটি স্পীকার ও “ফ্রিম্যান অব দ্য সিটি অব লন্ডন” খেতাবপ্রাপ্ত ব্যারিস্টার নাজির আহমদকে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে দেয়া সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
ব্যারিস্টার নাজির আহমদের মতো মেধাবীদের কাজে লাগালে দেশ কাঙ্খিত লক্ষ‍্যে পৌঁছতে পারবে -ভিসি প্রফেসর ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী
সোমবার ২৬ জানুয়ারি ২০২৬, রাত ৮ টায় সিলেট সোবহানীঘাটস্থ এক অভিজাত হোটেলে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ব্যারিস্টার নাজির আহমদকে সংবর্ধনা এবং শিক্ষার্থীদের মধ‍্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র উপদেষ্টা পরিষদের মাননীয় চেয়ারম্যান এবং সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর সম্মানিত পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ছানিম আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বারা অব টাওয়ার হ‍্যামলেটসের সাবেক ডেপুটি স্পিকার ও কাউন্সিলর জনাব মাদার জেনেত, ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেড, সিলেটের উপ পরিচালক জসিম উদ্দিন খন্দকার।

প্রফেসর ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী আরো বলেন, স্রষ্টার রহমত থেকে কখনও নিরাশ হওয়া যাবে না। তাঁর উপর ভরসা করেই এগুতে হবে। জুলাই গণঅভ‍্যূত্থানের পর সুযোগ এসেছে দেশ গড়ার। তরুনরা জীবন দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। তরুণদের হাতেই দেশ নিরাপদ। এ সুযোগ আমাদের জীবদ্দশায় হয়তো আর পাব না। আগামী দিনের যোগ‍্য ও সুনাগরিক হিসেবে তরুনদের গড়ে তুলতে হবে। বৃটেনের আলোকিত ও সমৃদ্ধ ব‍্যবস্থায় লব্দ জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে ব‍্যারিস্টার নাজির আহমদ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ও তরুণদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে পারেন।

সম্বর্ধিত অতিথি ব্যারিস্টার নাজির আহমদ বলেন, সিলেট ও চট্টগ্রামের মধ্যে এক ঐতিহাসিক বন্ধন আছে। এক সময় আমরা এক বিভাগে ছিলাম। এমন কি যারা বাংলাদেশকে বিভিন্ন প্রদেশে ভাগ করার প্রস্তাব দিয়েছেন তারাও সিলেট ও চট্টগ্রামকে নিয়ে এক প্রদেশ গঠনের কথা বলেছেন। সিলেট ও চট্টগ্রামের মধ্যে সম্পর্ক ও বন্ধন আরো মজবুত করতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ছোট ছোট শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব‍্যারিস্টার নাজির আহমদ বলেন, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে হবে। ভিসি মহোদয়ের মতো বড় হতে হবে। কঠোর পরিশ্রম করলে, কমিটেড ও ডিটারমিন্ড হলে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে, সেক্রিফাইসিং ও লার্নিং মেন্টালিটি থাকলে তোমরা অবশ্যই ভাল করতে পারবে। নিয়মিত পড়াশুনা, শিক্ষকদের কথা শুনা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায় নিয়ে যেতে পারে তোমাদেরকে সাফল্যের শীর্ষে। ছাত্র/ছাত্রীদের উৎসাহ ও উদ্দিপনা দিতে বিভিন্ন উপমার মাধ্যমে তিনি বলেন, নিজের সাফল্যে অন্যরা ও স্বজনরা হিংসা ও ঘৃনা করে শুধু মাত্র নিজের পিতামাতা ও শিক্ষক ছাড়া। ছাত্ররা শিক্ষকদের ছাড়িয়ে গেলেও শিক্ষকরা তাতে গর্ববোধ করেন।

ব্যারিস্টার নাজির আহমদ আরও বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনাময় দেশ। রাজনীতিতে গুনগত পরিবর্তন ও স্থিতিশীলতা আসলে, দুর্নীতি বন্ধ হলে এবং জাতীয় জীবনের সব দিক ও বিভাগে শৃঙ্খলাবোধ জাগ্রত হলে দেশ পত্পত্ করে উঠে যাবে। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ব‍্যারিস্টার নাজির আহমদ বলেন, জীবনে কত সম্বর্ধনা পেয়েছি, নিজ হাতে কত সম্মাননা দিয়েছি। তবে আজকের এটি পাওয়ার অনুভূতি সম্পূর্ণ আলাদা। বিনয়ের সাথে সম্মাননা গ্রহণ করে তিনি বলেন, দায়িত্ববোধ ও কমিটমেন্ট তা আরো বাড়িয়ে দিল। প্রকৃত সম্মান ও পুরস্কার আমি মহান স্রষ্টার কাছে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে টাওয়ার হ‍্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র জ‍্যানেট রহমান বলেন, ব‍্যারিস্টার নাজির আহমদ বৃটেনের একজন আলোকিত প্রফেশনাল, হাজারো মানুষের অনুকরণীয় ব্যক্তিত্ব। আমরা তাকে নিয়ে গর্ব করি। বৃটেন ও গোটা ইউরোপের সুপরিচিত ব‍্যক্তিত্ব ব‍্যারিস্টার নাজির আহমদের বিচরণ সমাজ ও কমিউনিটির প্রতিটি দিক ও বিভাগে। বাংলাদেশকে নিয়ে তিনি ভাবেন। বিভিন্নভাবে নতুন বাংলাদেশ বিনির্মানে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. সারওয়ারউদ্দিন চৌধুরী ব্যারিস্টার নাজির আহমদকে ক্রেস্ট ও মেডেল প্রদান করেন। এরপর ব্যারিস্টার নাজির আহমদের অর্থায়নে শিক্ষার্থীদের মধ‍্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। রাতে ডিনারের মাধ‍্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরোও উপ‌স্থিত ছি‌লেন ফুলকলি ফুড প্রোডাক্ট লি:, সিলেটের মা‌র্কেটের এজিএম মোঃ সাহাব উদ্দিন। কাজী দিদার মিয়া, সাংবা‌দিক নুরু‌দ্দিন রা‌সেল, সুলতানা জান্নাত, শিপন মিয়া, শ্রিপ্রা রানীসহ প্রমুখ।

উপহার গ্রহনকারী শিক্ষার্থী হলেন রুয়েল আহমদ, মো. ছানিম আহমদ, তানিশা বেগম, উসমান গনি, হুমায়ুন আহমদ, খাদিজা বেগম, ছামিরা বেগম, সুমি বেগম, সারিয়া বেগম, রাফি আহমদ, ইয়ামিন আহমদ, আজান আহমদ, নাজিফা বেগম, রাফিয়া বেগম ও সুচিত্রা রানী দেব।



বিষয়: #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ: সংবাদ সম্মেলন নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ: সংবাদ সম্মেলন
রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই  বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল  থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে  ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে
বহুমুখী উদ্যোগের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে সক্ষম সরকার
ট্রাম্প ‘খুব বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ