শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় এনসিপির নিন্দা
প্রথম পাতা » প্রধান সংবাদ » নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় এনসিপির নিন্দা
৫২ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় এনসিপির নিন্দা

বজ্রকণ্ঠ ::

রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া এ ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় এনসিপির নিন্দা

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটি প্রধান মাহাবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্র নামধারী ছাত্রদলের সন্ত্রাসীদের দ্বারা ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছে’।

এতে বলা হয়, ‘কলেজের একটি অনুষ্ঠানে উপস্থিত হলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম, পানি ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। হামলাকারীরা প্রকাশ্যে ‘ধানের শীষ, ধানের শীষ’ স্লোগান দিয়ে সহিংসতা চালায়। যা প্রমাণ করে এটি একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস’।

এর আগেও গত ২৩ জানুয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় একই কায়দায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, ‘ধারাবাহিক এসব হামলা স্পষ্টতই প্রমাণ করে এসব হামলা পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত’।

দলটি মনে করে, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ক্ষুব্ধ হয়ে রাজনৈতিক পরিচয়ের আড়ালে একটি মহল তাকে ভয় দেখাতে ও নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে এসব হামলা চালাচ্ছে।

জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ তদন্ত এবং হামলাকারীদের আইনের আওতায় আনারও দাবি জানায়।



বিষয়: #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১ ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে  বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

আর্কাইভ

---
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল