মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোনো দলকে নিষিদ্ধের আদেশ পাইনি: ইসি আনোয়ারুল
কোনো দলকে নিষিদ্ধের আদেশ পাইনি: ইসি আনোয়ারুল
বজ্রকণ্ঠ::
নির্বাচনকে সামনে রেখে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আদেশ পাননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
![]()
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইসি আনোয়ারুল বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আশঙ্কা থাকতে পারে, তবে ইসি মনে করে নির্বাচন সুন্দরভাবে ১২ তারিখেই অনুষ্ঠিত হবে। কোনো দলকে নিষিদ্ধের আদেশ পায়নি ইসি। কারও পক্ষ থেকে দাবি উঠতেই পারে।’
নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘এখন নির্বাচনী পরিবেশ ও মাঠ অতীতের অনেক নির্বাচনের চেয়ে চমৎকার আছে। রাজনৈতিক দল শঙ্কা জানালেও ইসি কোনো শঙ্কা দেখছে না।’
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইসি তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
গণভোটের বিষয়ে ইসির অবস্থান পরিষ্কার করে আনোয়ারুল ইসলাম বলেন, ‘নির্বাচনী দায়িত্বে যাঁরা থাকবেন, তাঁরা আইনগতভাবে কোনো পক্ষের হয়ে কাজ করবেন না। সরকারের হ্যাঁ-ভোটের বিষয়ে মন্তব্য করবে না ইসি। সাংবিধানিকভাবে ইসি স্বাধীন। রিটার্নিং কর্মকর্তাও কোনো পক্ষে থাকবেন না।’
বিষয়: #আনোয়ারুল #ইসি #দল #নিষিদ্ধ










টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড 