সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » হবিগঞ্জে ডা. এস এম সরওয়ারের নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন ইসলামী ফ্রন্টের মহাসচিব
হবিগঞ্জে ডা. এস এম সরওয়ারের নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন ইসলামী ফ্রন্টের মহাসচিব
সৈয়দ রাশিদুল হক রুজেন - বজ্রকন্ঠ নিউজ :
হবিগঞ্জ-৩ আসনের মোমবাতি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও ক্যান্সার গবেষক ডা. এস এম সরওয়ারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব, জননেতা অধ্যক্ষ স. উ. ম আব্দুস সামাদ।
![]()
আজ তিনি সকালে হবিগঞ্জের পপুলার হাসপাতালে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরবর্তীতে তিনি দুপুর ১ টায় লাখাই উপজেলার বুল্লা বাজারে পথ সভায় বক্তব্য রাখেন। বিকাল ৫ টায় তিনি শায়েস্তাগঞ্জ উপজেলা রেলগেইটে বক্তব্যে রাখেন। তিনি বলেন, যোগ্য, সৎ ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী ডা. এস এম সরওয়ারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের স্থানীয় বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আজাদ হোসাইন সহ বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ইসলামী ফ্রন্টের অন্যান্য শীর্ষ নেতৃত্ববৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ নির্বাচনের সার্বিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব ও অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, ডা. এস এম সরওয়ারের নেতৃত্বে হবিগঞ্জ-৩ আসনে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার ব্যাপারে তারা আশাবাদী।
বিষয়: #অংশ #ইসলামী #নির্বাচনী #নিলেন #প্রচারণায় #ফ্রন্টে #মহাসচিব #সরওয়ার #হবিগঞ্জ










সুনামগঞ্জে সচিব জিল্লুরের নিকটাত্মীয় সোহেল চৌধুরীকে ৬ মাসের কারাদন্ড দিল মোবাইল কোর্ট
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
বাতাসে দূষণের মাত্রা কমেছে ঢাকার
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ
স্কুল ব্যাগে বই-খাতা নয়, মিলল মরণ নেশা! নরসিংদীতে মাদক সম্রাটের বড় চাল ভেস্তে দিল ডিএনসি!
জনসেবায় অদম্য: অসুস্থ নেতার পাশে ৫৩ নং ওয়ার্ডের প্রিয়মুখ হাজী চান মিয়া বেপারী
একান্নে পদার্পণ করলেন নদীবাংলার কবি রিপন শান, লালমোহনে সম্মাননা ও ইফতার মাহফিল
গাজীপুর পুলিশের ক্ষিপ্রতা: ডাকাতি হওয়া ১৯টি গরুসহ ট্রাক উদ্ধার 