সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর রাতভর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার।। চেয়ারম্যান’র পুত্র সহ আটক ৩ জন।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর রাতভর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার।। চেয়ারম্যান’র পুত্র সহ আটক ৩ জন।।
আকিকুর রহমান রুমন ::
হবিগঞ্জের বানিয়াচংয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বাড়ি সহ সেনাবাহিনীর রাতভর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
![]()
পাশাপাশি চেয়ারম্যান’র পুত্র ছাতু খান সহ ৩ জনকে আটক করা হয়েছে। সূত্রে জানা যায়, রোববার (২৫জানুয়ারি) গভীর রাত (সোমবার) ২৬ জানুয়ারি সেনাবাহিনীর চলমান অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক দেড়টার দিকে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের সাবেক মরহুম হাসমত আলী খান(বুছা) চেয়ারম্যান এর মিয়াখানী মহল্লার বাড়িতে অভিযান পরিচালনা করেন একদল সেনাবাহিনী।
অভিযানকালে অবৈধ এ্যামুনিশব পাওয়ায় চেয়ারম্যান এর লাইসেন্সকৃত একটি দু’নলা বন্দুক,বিপুল পরিমাণ কার্তুজ ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় তার পুত্র রেছালত আলী ছাতু খান(৬৮)কে আটক করা হয়।
এদিকে সেনাবাহিনীর হাতে ছাতু খান আটকের পর থেকে এলাকাবাসী অনেকেই জানিয়েছেন,তার মরহুম পিতা বুছা চেয়ারম্যান তালিকাভুক্ত যুদ্ধাপরাধী ও রাজাকার হিসাবে শান্তি রক্ষাকারী কমিটির সদস্য ছিলেন।
একই রাতে ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের প্রর্থমরেখ মহল্লায় আব্দুল হামিদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ও তার পুত্র রাজু মিয়া(২০)কে আটক করা হয়।
এছাড়াও ১নং উত্তর পূর্ব ইউনিয়নের তাম্বলীটুলা মহল্লার বাসিন্দা বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী।
অভিযানকালে একটি বড় এয়ারগান,বেশ কিছু গুলি সহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় তার পুত্র রকি মিয়া(২৫)কে আটক করা হয়।
সেনাবাহিনীর রাতভর অভিযানে উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃত ৩ জনকে রাতেই থানা পুলিশের নিকট হস্তান্তর করেন সেনাবাহিনী।
আটককৃত ৩ জনকে কোন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে জানতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) শরীফ আহমেদ এর সাথে সরকারি মুঠোফোন নাম্বারে একাধিক বার যোগাযোগ করে ব্যস্ততার থাকার কারণে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
বিষয়: #অভিযান #অস্ত্র #আটক #উদ্ধার #চেয়ারম্যান #জন #পরিমাণ #পুত্র #বানিয়াচং #বিপুল #রাতভর #সহ #সেনাবাহিনী #হবিগঞ্জ










মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ 