সোমবার ● ২৪ জুন ২০২৪
প্রথম পাতা » বিশেষ » বাংলাদেশকে ১১৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে দ. কোরিয়া, চুক্তি সই
বাংলাদেশকে ১১৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে দ. কোরিয়া, চুক্তি সই
বজ্রকণ্ঠ নিউজঃ

বাংলাদেশে সামাজিক সুরক্ষা টেকসই ও জোরদার এবং কাজের পরিধি বাড়াতে এ খাতে ১১৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া।
২৪ জুন, সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকার এবং কোরিয়া এক্সিম ব্যাংকের মধ্যে ঋণচুক্তি সই হয়েছে।
দ্বিতীয় স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলেন্স প্রোগ্রামের আওতায় ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে কোরিয়া। প্রতি ডলার সমান ১১৭ টাকা ৫১ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ দাঁড়ায় এক হাজার ১৭৫ কোটি টাকা।
ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের নির্বাহী পরিচালক হওয়াং কিওয়াইওন ঋণ চুক্তিতে সই করেন।
কোরিয়া সরকার কোরিয়া এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে নমনীয় ঋণ সহায়তা দিয়ে আসছে। এ ঋণচুক্তির আওতায়ও নমনীয় সুদে ঋণ দেওয়া হবে। যার বার্ষিক সুদের হার মাত্র ১ শতাংশ এবং ঋণ পরিশোধকাল মোট ২৫ বছর।
বিষয়: #ঋণ #কোটি #কোরিয়া #চুক্তি #টাকা #বাংলাদেশ #সই










ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে
ছাতকবাসীর একটাই প্রত্যাশা-উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএনপির নজরুল ইসলামকে
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য হলেন কবি রিপন শান
বহুপাক্ষিক দুনিয়ায় ভারসাম্যের কূটনীতিতে বেশ সতর্ক অবস্থানে ভারত
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ
কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল 