শুক্রবার ● ২৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাহফিল থেকে ফেরার পথে বিএনপি নেতা গুলিবিদ্ধ
মাহফিল থেকে ফেরার পথে বিএনপি নেতা গুলিবিদ্ধ
বজ্রকণ্ঠ ::
ঢাকার কেরানীগঞ্জে হাসান মোল্লা নামে বিএনপির এক নেতা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
![]()
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের ঢালিকান্দি এলাকায় তার নিজ বাড়ির পাশেই এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই হযরতপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক। রাতে জগন্নাথপুরে ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে নির্বাচনী কাজ শেষে একই এলাকায় ওয়াজ মাহফিলে যান। সেখান থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে দ্রুত গতিতে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে। তবে কে বা করার গুলি করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত সাড়ে ১০টার পরে হাসান মোল্লা নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। তার পেটের ডান পাশে গুলি লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
বিষয়: #গুলিবিদ্ধ #থেকে #নেতা #পথে #ফেরার #বিএনপি #মাহফিল










শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী 