সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র গুলি ও মাদকসহ দুইজন আটক
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র গুলি ও মাদকসহ দুইজন আটক
মনির হোসেন, মোংলা ::
![]()
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে খুলনার বাগমারায় যৌথ অভিযান পরিচালনা করে বিদেশি অস্ত্র, তাজা গোলা ও মাদকসহ দুই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
আটককৃতরা হলেন খুলনা সদর উপজেলার বাগমারা গ্রামের মো: সাইদ শেখের ছেলে শাকিল আহমেদ (২০) ও
মো: গোলাম আলী টুকুর ছেলে এস এম তরিকুল ইসলাম তৌহিদ (২৫)।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি রবিবার সকাল ৭টায় কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকা হতে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাকিল আহমেদ এবং তরিকুল ইসলাম তৌহিদ কে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে খুলনার বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া এবং টুটপাড়া সংলগ্ন এলাকা হতে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা ও ১টি ম্যাগাজিনসহ ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #অস্ত্র #আটক #কোস্টগার্ড #গুলি #দুইজন #নেতৃত্ব #মাদকসহ #যৌথ










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 