সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব
জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব
![]()
মোফাজ্জল হোসেন বাবু, জয়পুরহাট:
“আজকের উদ্ভাবন, আগামী দিনের সমাধান” ও “গবেষণায় খুঁজি সমাধান, বিজ্ঞানেই বাড়ে দেশের মান” শ্লোগান নিয়ে দিনব্যাপী জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় শহরের কালেক্টরেট মাঠে সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: আল মামুন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন ও সহ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকরা।
আয়োজকরা জানান, এ মেলায় ২২ টি স্টল বসেছে। এসব স্টলে স্কুলের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করছেন। এছাড়া বাহারি ধরনের পিঠাপুলির স্বাদ নিতে ভিড় করছেন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। বিজ্ঞানসম্মত জাতি গড়তে ও নতুন প্রজন্মের সাথে পিঠাপুলির পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন করা হয়।
বিষয়: #অলিম্পিয়াড #উচ্চ #জয়পুরহাট #থানা #পিঠা #বিজ্ঞান #বিদ্যালয়










নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ: সংবাদ সম্মেলন
রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ 