রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিনোদন » ৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন সালমা
৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন সালমা
বজ্রকণ্ঠ::
![]()
দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বিচ্ছেদের খবর প্রকাশ করেন তার স্বামী, আইনজীবী সানাউল্লাহ নূর সাগর। তার কিছুক্ষণ পর নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন সালমা। বিচ্ছেদের বিষয়টি নিয়ে সালমা বলেন, ‘হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। গত ২৯ নভেম্বর আমাদের বিচ্ছেদ হয়। এটা নিয়ে আর কিছু বলতে চাই না। এখন শুধু গানে মনোযোগ দিতে চাই। বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না। ভালো ভালো গান গাইতে চাই।‘
এদিকে সানাউল্লাহ নূর সাগর তার সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বই আলাদা হওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, এ বিষয়ে সবাই নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকবেন।’
উল্লেখ্য, এর আগে সালমা ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন। কিন্তু সেই সংসারে বিচ্ছেদ হয় ২০১৬ সালে। এরপরে সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে দ্বিতীয় বিয়ে হলেও সেই সংসারও টিকল না। দুইবারের বৈবাহিক জীবনের এমন পরিণতিতে আবারও ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায়ের মুখোমুখি হলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। ক্যারিয়ারে সাফল্যের শিখরে থেকেও সংসারের স্থায়ী সুখ যেন বারবার অধরাই থেকে গেল সালমার জীবনে। এখন নতুন করে জীবনের পথচলায় সালমা কোন সিদ্ধান্ত নেন,সেদিকেই এখন তাকিয়ে ভক্ত ও শুভানুধ্যায়ীরা।
বিষয়: #ইতি #জীবন #টানলেন #দাম্পত্য #সালমা




আমি বিবাহিত, ডিভোর্সী নই : বুবলী
বাসন্তী শাড়িতে তারকাদের বসন্ত বিলাস
বছরের শুরুতেই বিতর্কের ঝড়, কেন এত ক্ষোভ এই সিনেমা নিয়ে
‘যখন সন্তান থাকে, তখন অনেক কিছু সহ্য করে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়’
বাগ্দানের কথা স্বীকার করলেন অস্কারজয়ী তারকা, বিয়ে করবেন কবে
বেবিবাম্পের গুঞ্জন উসকে দিলেন বুবলী!
সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম করছেন কিম
বিনোদন তারকাদের মধ্যে একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু-ববিতা
জেলে যাওয়ায় প্রেম ভেঙেছে ফারিয়ার!
৮ মিলিয়ন ডলার আয়, প্রথম দিনেই চমকে দিল ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার বিতর্কিত তথ্যচিত্র
