সোমবার ● ২৪ জুন ২০২৪
প্রথম পাতা » ধর্ম » ২০২৫ সালে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি
২০২৫ সালে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি
বজ্রকণ্ঠ নিউজঃ

কোন দেশ থেকে কতজন ২০২৫ সালে হজ পালন করতে যেতে পারবেন, তার তালিকা প্রকাশ করেছে সৌদি আরব। সে অনুযায়ী বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে যেতে পারবেন।
রবিবার (২৩ জুন) হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ তথ্য জানিয়েছে।
হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম জানান, কতজন সরকারি ব্যবস্থাপনায় এবং কতজন বেসরকারি হজ ব্যবস্থাপনায় হজ করবেন, সরকার পরে তা জানাবে।
ধর্ম মন্ত্রণালয় ও হাব বেসরকারি ও সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করবে।
২০২৪ সালে বাংলাদেশের জন্য হজের কোটা ছিল এক লাখ ২৭ হাজার। তবে মোট ৮৫ হাজার ১১২ জন বাংলাদেশি হজ পালন করেছেন।
হজ অফিসের পরিসংখ্যান অনুযায়ী, এবার সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৮২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৩০ জন হজ পালন করেছেন।
বিষয়: #বাংলাদেশি #হজ










কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব
সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ!
হজের গুরুত্ব ও ফজিলত! ।
দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান
জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত!
নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি: ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র বক্তব্য
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
ফিতরা কাদের দেওয়া যাবে এবং কাদের যাবে না?
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত! 