সোমবার ● ২৪ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ২৪ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না’
‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ২৪ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না’
বজ্রকণ্ঠ নিউজঃ

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আগামী ২৪ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও তার মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ম্যাডামের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছিল। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
রবিবার (২৩ জুন) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ডা. জাহিদ।
তিনি বলেন, সফলভাবে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।
ডা. জাহিদ অভিযোগ করেন, ম্যাডামের শারীরিক অবস্থা খারাপ হলে শুক্রবার রাতে দ্রুত ইউনাইটেড হাসপাতালের সহযোগিতা চাওয়া হয়। তারা তখন সহযোগিতা করেননি।
তিনি আরও বলেন, রাত ২টার সময় ইউনাইটেড হসপিটালের কাছে অ্যাম্বুলেন্স ও ইঞ্জেকশন চেয়েও পাওয়া যায়নি, তারা রাজি হননি।
শুক্রবার (২১ জুন) গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তারপর তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
বিষয়: #খালেদা #জিয়া










নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 