শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ
ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ
বজ্রকণ্ঠ ::
![]()
ঢাকা-১৩ আসনের ১১ জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে৷ আর বাতিল হয়েছে পাঁচজনের মনোনয়নপত্র।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থী ও তার প্রতিনিধির উপস্থিতিতে এমন সিদ্ধান্ত দেন।
ইউনুচ আলী বলেন, ঢাকা-১৩ আসনে ১১টি মনোনয়নপত্রের মধ্যে ছয়টি বৈধ, পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৈধ হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা, খেলাফত মজলিসের মামুনুল হক, বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরাদ হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মো. শাহাবুদ্দিন ও ইনসানিয়াত বিপ্লবের ফাতেমা আক্তার মুনিয়া।
এর আগে মনোনয়নের কাগজপত্রে কিছু অসম্পূর্ণতা থাকায় ববি হাজ্জাজ ও মামুনুল হককে কাগজ জমা দেওয়ার জন্য বেলা একটা পর্যন্ত সময় দেওয়া হয়। পরে উভয়ে উপস্থিত হয়ে পেশাগত তথ্য ও নাগরিকত্ব তথ্যের ত্রুটি সংশোধন করার পর বৈধ ঘোষণা করা হয় মনোনয়নপত্র।
বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম, গণঅধিকার পরিষদের (জিওপি) মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মো. খালেকুজ্জামান ও আমজনতার দলের প্রার্থী রাজু আহমেদের মনোনয়নপত্র।
বিষয়: #আসন #দেশব্যাপী সংবাদ #ববি #বৈধ #মনোনয়নপত্র #হাজ্জাজসহ










হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে দিরাই-শাল্লায় গণ-সমাবেশ
বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে-এমপি রেজাউল ইসলাম
মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২
দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মসজিদে পুলিশ প্রহরায় জুম্মার নামাজ আদায়!
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম
ত্রিশালে পিতার হাতে সন্তান খুন 