শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙ্গুনিয়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু একদিন পরে জানাজা।
রাঙ্গুনিয়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু একদিন পরে জানাজা।
পান্থনিবাস বড়ুয়া , রাঙ্গুনিয়া, চট্টগ্রাম ::
![]()
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যু রহস্যজনক বলে উল্লেখ করে এলাকাবাসী। তাঁর নাম আসরাত জাহান (২২)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকার প্রবাসী মো. জাহাঙ্গীর এর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আসরাত জাহানের শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যু রহস্যজনক।
পুলিশ জানায়, ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন এবং আশপাশের লোকজনকে জানান যে আসরাত জাহান পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। তবে মরদেহ দেখতে না দেওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য পাঠান।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
বিষয়: #চট্টগ্রাম #পান্থনিবাস #বড়ুয়া #রাঙ্গুনিয়া










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 