বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » তফসিলের পর আন্দোলন কঠোরভাবে দমন করা হবে: প্রেস সচিব
তফসিলের পর আন্দোলন কঠোরভাবে দমন করা হবে: প্রেস সচিব
বজ্রকণ্ঠ
![]()
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আর কোনো আন্দোলন কর্মসূচি পালন না করার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ আহ্বান জানান।
প্রেস সচিব বলেন, তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত দুই হাজার আন্দোলন হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এসব আন্দোলনে একবারও রাবার বুলেট ছোড়া হয়নি। শুধুমাত্র টিয়ারশেল এবং গরম পানি দেয়া হয়েছে। কিন্তু কোনো রাবার বুলেট ছোড়া হয়নি। দেশের ইতিহাসের এটা একটা রেকর্ড।’
এ সময় আগামীকাল মেট্রোরেলের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো আন্দোলন কঠোরভাবে দমন করা হবে। যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় নেয়া হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। এরমধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে চড়বে বাংলাদেশ। সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখার অপেক্ষায় এখন পুরো জাতি।
বিষয়: #আন্দোলন #কঠোরভাব #করা #তফসিল #দমন #পর #প্রেস #সচিব #হবে










হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার 