রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল ও পলিথিন জব্দ
মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল ও পলিথিন জব্দ
মনির হোসেন, মোংলা
![]()
গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পৌর শহরের ফেরিঘাট এলাকায় একটি ট্রাকে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। জব্দকৃত অবৈধ জাল ও পলিথিনের আনুমানিক বাজার মূল্যে ৯৪ লক্ষ টাকা
২৯ নভেম্বর শনিবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর শনিবার সকাল ৮ টায় কোস্ট গার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দল বাগেরহাটের মোংলা থানাধীন পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে প্রায় ৯০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ লক্ষ ৫২ হাজার মিটার বিভিন্ন প্রকার অবৈধ জাল এবং ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৯০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জাল ও পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অবৈধ #অভিযান #কোস্টগার্ড #জব্দ #জাল #পলিথিন #মোংলা










কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড 