শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » Draft » জয়পুরহাটে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক
জয়পুরহাটে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক
![]()
মোফাজ্জল হোসেন বাবু, জয়পুরহাট:
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ মংলা বিশেষ ক্যাম্পের সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে শনিবার ভোরে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মংলা বিশেষ ক্যাম্পের একটি আভিযানিক দল হাকিমপুর উপজেলার সাওতাল পাড়া ফাঁকা মাঠের মধ্যে সীমান্ত শূন্য লাইন হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক ২/৩ জন ব্যক্তিকে দেখতে পায়। টহল দল তাদের নিকটবর্তী হলে তারা দ্রুত দৌড়ে পালিয়ে যায় এবং সাথে থাকা পলিথিনের ব্যাগ ফেলে রেখে যায়। পরবর্তীতে টহল দল ফেলে যাওয়া পলিথিন মোড়ানো ব্যাগ তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৯শ’ ৮০ পিস ভারতীয় কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৯৭ হাজার টাকা।
![]()
২০ বিজিবির সূত্রে জানা যায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সকলকে আহবান জানান ২০ বিজিবি।
বিষয়: #অভিযান #জয়পুরহাট #বিজিবি #মাদকদ্রব্য










দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
