শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহাড়াদারের ভুমিকা পালন করবে সরকার : সুনামগঞ্জে এ্যানি
বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহাড়াদারের ভুমিকা পালন করবে সরকার : সুনামগঞ্জে এ্যানি
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি,হাওরের বাঁধ রক্ষায় সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবাণ জানিয়েছেন। তিনি বলেছেন, হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহাড়াদারের ভুমিকা পালন করবে সরকার। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাওরের ফসল রক্ষা বাঁধ আজকে পরিদর্শনে এসেছি। তিনি সার্বক্ষণিক এই অঞ্চলের মানুষদের ও কৃষকদের খোঁজ খবর রাখছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পটি পানি মন্ত্রণালয় সরাসরি তদারকি করে। ফলে বাঁধ নির্মাণ যাতে প্রতি বছর সুন্দর ও দুর্নীতিমুক্ত হয় সেই দিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি থাকবে। মন্ত্রী আরও বলেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য আমরা জিরো টলারেন্সে নিয়ে আসার চেষ্টা করছি। সেই সাথে খাল খনন,নদী খনন,কিংবা বাঁধ নির্মাণ এই কাজ গুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সুতরাং এই প্রকল্প গুলোতে কেউ যাতে দুর্নীতি করতে না পারে সেই জন্য সরকার সর্তক অবস্থানে রয়েছে। এবং আমরা পাহাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে এই কাজ গুলো বাস্তবায়ন করব। এ সময় সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন,সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল,সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ, জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন) এডভোকেট আব্দুল হক,বিএনপি নেতা নাদির আহমদ,আবুল মনসুর শওকত ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মামুন হাওলাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী সুনামগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসকের কাছে তিনি কবে এ জেলায় যোগদান করেছেন জানতে চাইলে ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন গত দেড় বছর আগে তিনি এ জেলায় যোগদান করেছেন। এদিকে সর্বোচ্চ ১৪৫ কোটি টাকা বরাদ্দ এনে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত পিআইসির মাধ্যমে রাষ্ট্রের টাকা লুটতরাজের মহোৎসব চালানোর দায়ে সুনামগঞ্জ জেলা কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়নকল্পে গঠিত জেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া (পরিচিতি নং ১৫৯০৭) কে অবিলম্বে সুনামগঞ্জ হতে অপসারণ এবং তদন্তপূর্বক তার দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বিষয়: #এ্যানি #করবে #দুর্নীতি #নির্মাণ #পালন #পাহাড়াদার #প্রতিরোধ #বাঁধ #ভুমিকা #সরকার #সুনামগঞ্জ










নিজ নাগরিকদের ইসরায়েল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দোকানে ঢুকে পায়ের রগ কেটে যুবদল নেতাকে হত্যা
চাঁদাবাজি কাণ্ডে আলোচিত রিয়াদ আবারও গ্রেফতার
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ২
বৈষম্যবিরোধী আ ন্দো ল নে র সাবেক নেতা রিয়াদ কা*রা*গা*রে
হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তি
সাভারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৮
