মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » Default Category » ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ
![]()
মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর):
দিনাজপুরের ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রত্যেককে ২ টি করে ১৯৬ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদেরকে এই ছাগল প্রদান করা হয়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সারোয়ার হোসেন।
ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।
এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ সারোয়ার হোসেন জানান
ছাগলগুলোকে যাচাই-বাছাই করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, ১৪ দিনের মধ্যে কোন ছাগল যদি অসুস্থ হয় বা মারা যায় সেগুলো পরিবর্তন করে দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসহাক আলী বলেন সরকার এই ছাগলগুলো পালানোর জন্য দিয়েছে কেউ এই ছাগলগুলো বিক্রয় করতে পারেন না, অথবা জবাই করে খেতেও পারবেন না, এগুলো পালন করে ছাগলের বংশবৃদ্ধি করতে হবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়: #ক্ষুদ্র #ছাগল #নৃগোষ্ঠী #ফুলবাড়ী #বিতরণ




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
