বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাউজানে বিএনপির সভা থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ৫
রাউজানে বিএনপির সভা থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ৫
বজ্রকণ্ঠ ::
![]()
চট্টগ্রামের রাউজানে বিএনপির সভা শেষে বাড়ি ফেরার পথে সশস্ত্র সন্ত্রাসী হামলা ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন
বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন- - সোহেল, রুবেল, খোরশেদ, ঈসমাইল ও সুমন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে। আহতরা সবাই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতরা বুধবার রাত ১০টার দিকে বিএনপির একটি সভা শেষে ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত এক পুলিশ কর্মকর্তা বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়ন থেকে পাঁচজন গুলিবিদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাউজান থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, সন্ত্রাসীরা গুলি করেছে শুনে ঘটনাস্থলে গেছেন ওসি স্যার। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুলির কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষয়: #গুলিবিদ্ধ #পথে #ফেরার #বিএনপি #রাউজান #সন্ত্রাসী #সভা #হামলা










রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর 