বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » যৌন নিপীড়নের অভিযোগে জুতার মালা দিয়ে মুক্তিযোদ্ধাকে পুলিশে সোপর্দ
যৌন নিপীড়নের অভিযোগে জুতার মালা দিয়ে মুক্তিযোদ্ধাকে পুলিশে সোপর্দ
বজ্রকণ্ঠ ::
![]()
কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল করিম মিলিটারি।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘আব্দুল করিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।’ তবে জুতার মালা পরানোর বিষয়টি নিশ্চিত না করে তিনি বলেন, ‘এক কিশোরীর বাবা থানায় মামলা দায়ের করেছেন এবং আব্দুল করিমকে সেই মামলায় আসামি।’
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, বাদীর কিশোরী মেয়েকে মুক্তিযোদ্ধা আব্দুল করিম ঘরে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। স্থানীয়রা জানিয়েছেন, মুক্তিযোদ্ধা আব্দুল করিমের সঙ্গে তার প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে।
আব্দুল করিমের ছেলে দিদার আলম বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত মামলা আগেই নিষ্পত্তি হয়েছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বুলবুল, মজিদ, হুমায়ুন, হেলালসহ কয়েকজন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তারা গত মাসেও দা নিয়ে ধাওয়া করে।’
দিদার আলমের অভিযোগ, ঘটনার দিন তার বাবা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে তাকে আটকিয়ে গালিগালাজ ও মারধর করে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। তার বাবার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ‘এছাড়া তাকে জায়গা-জমি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয়েছে’- বলেন দিদার আলম।
এই ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিষয়: #অভিযোগ #জুতার #দিয়ে #নিপীড়ন #পুলিশ #মালা #মুক্তিযোদ্ধা #যৌন #সোপর্দ










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 