বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের মাধবপুরে পরকীয়ার জের ধরে স্বামীর হাতে স্ত্রী হত্যা।।
হবিগঞ্জের মাধবপুরে পরকীয়ার জের ধরে স্বামীর হাতে স্ত্রী হত্যা।।
আকিকুর রহমান রুমন:-
![]()
হবিগঞ্জের মাধবপুরে পরকীয়ার করার কারণে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী রাজন মিয়া নামের এক ব্যক্তি।
৩রা নভেম্বর(সোমবার) রাতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।
স্ত্রীকে হত্যার পর ৪ঠা নভেম্বর(মঙ্গলবার) সকালে ঘাতক স্বামী আদালতে আত্মসমর্পণ করতে গেলে সেখান থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
থানা পুলিশ হেফাজতে নেওয়ার পর রাজন মিয়া হত্যার স্বীকারোক্তি প্রদান করে।
তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে নিয়ে করড়া গ্রামের একটি পরিত্যক্ত জমির বালির নিচ থেকে স্ত্রী শাপলা বেগমের লাশ উদ্ধার করে।
নিহত শাপলা বেগম (১৯)নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার কন্যা।
এবং ঘাতক রাজন মিয়া বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার পুত্র।
স্থানীয় সূত্র ও পারিবারিক সূত্রে জানাযায়,নিহত শাপলা বেগম দীর্ঘদিন ধরে অন্যজনের সাথে পরকীয়া করে আসছিলো।
এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল।
এই বিরোধের জের ধরে তাদের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে সোমবার রাতে রাজন মিয়া তার স্ত্রী শাপলা বেগমকে শ্বাসরোধে হত্যা করে লাশটি বালির নিচে চাপা দিয়ে রাখে রাজন মিয়া এমনটাই জানাযায়।
এ ব্যাপারে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত)কবির হোসেন জানান,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
এবং ঘাতক রাজন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
বিষয়: #জের #ধরে #পরকীয়া #মাধবপুর #স্ত্রী #স্বামী #হত্যা #হবিগঞ্জ #হাতে










হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ 