সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
মনির হোসেন ::
![]()
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে প্রায় ৩৯ লক্ষ টাকা মূল্যের সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ।
সোমবার (৩ নভেম্বর) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩ নভেম্বর সোমবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি ট্রাক তল্লাশি করে প্রায় ১৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
অপরদিকে, একই দিন ভোর ৫ টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক গজারিয়া থানাধীন ষাটনল সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ২ টি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে প্রায় ২১ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার কেজি জাটকা জব্দ করা হয়।
পরবর্তীতে, জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #কেজি #কোস্টগার্ড #জব্দ #জাটকা #নারায়ণগঞ্জ #মুন্সিগঞ্জ #হাজার










রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার 