শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

Bojrokontho
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি, বিকেলে জরুরি সংবাদ সম্মেলন
প্রথম পাতা » রাজনীতি » বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি, বিকেলে জরুরি সংবাদ সম্মেলন
৯৬ বার পঠিত
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি, বিকেলে জরুরি সংবাদ সম্মেলন

বজ্রকণ্ঠ ::
বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি, বিকেলে জরুরি সংবাদ সম্মেলন
বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

সোমবার ( ৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

এ বৈঠকে লন্ডন থেকে ভারচুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভাগওয়ারি সাংগঠনিক সম্পাদকদরা উপস্থিত রয়েছেন।

ধারণা করা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত এবং শরিকদলগুলোর নেতাদের জন্য কতটি আসন ছাড়া হবে সে বিষয় সিদ্ধান্ত হতে পারে।

স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান জানান, উন্মুক্ত অ্যাজেন্ডা রাখা হয়েছে। নির্বাচন, মনোনয়ন সহ নানান বিষয় আলোচনা হবে।

জানা গেছে, প্রথম দফায় প্রায় দুই শ আসনের প্রার্থী তালিকা দেওয়া হতে পারে।

এদিকে, আজ বিকেল ৪টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দিয়ে বলা হয়, জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএনপি।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #


আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ
একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন তৈরি করতে চায়: ফখরুল ইসলাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি
প্রকৃতিনির্ভর বিনিয়োগ বাড়াতে হবে: রিজওয়ানা
চলতি সপ্তাহে তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ
জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের শপথ ও অঙ্গীকার: প্রেস সচিব
খালেদা জিয়াকে লন্ডন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক : মির্জা ফখরুল