সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-দপ্তর সম্পাদকের পদত্যাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-দপ্তর সম্পাদকের পদত্যাগ
বজ্রকণ্ঠ ::
![]()
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ইনামুল হাসানের পদত্যাগের পর এবার সংগঠনের সহ–দপ্তর সম্পাদক পদ থেকেও পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সিয়াম আন নুফাইস। রোববার (২ নভেম্বর) রাতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তিনি পদত্যাগপত্র পাঠান।
পত্রে সিয়াম লিখেছেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ–দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, তবে ব্যক্তিগত কিছু কারণে তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, সংগঠনের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা অটুট থাকবে এবং ভবিষ্যতেও সংগঠনের কল্যাণে নিজ অবস্থান থেকে কাজ করার চেষ্টা করবেন।
পদত্যাগের বিষয়ে সিয়াম আন নুফাইস বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের কিছু সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সংগঠনের অর্গানোগ্রাম অনুযায়ী দেশের সব কমিটি বিলুপ্ত করা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত সংগঠনের ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্য পূর্ণতা পায়নি। বর্তমানে যে পরিস্থিতি, তা আমার ব্যক্তিগত নীতি ও দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমি সম্মানজনকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, আন্দোলনের কার্যক্রম সঠিক পথে এগিয়ে যাবে এবং একটি সুস্থ ও স্বচ্ছ সাংগঠনিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে।’
উল্লেখ্য, গত জুলাইয়ের শেষের দিকে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। ওই ঘটনার পর ২৭ জুলাই সংগঠনের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করেছিলেন তৎকালীন সমন্বয়ক ও বর্তমান সভাপতি রিফাত রশিদ। তিন মাস পর রোববার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
বিষয়: #আন্দোলন #ছাত্র #দপ্তর #পদত্যাগ #বৈষম্যবিরোধী #সম্পাদক #সহ










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 