সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » দুই দশক পর জেইসি বৈঠকে বসল বাংলাদেশ-পাকিস্তান
দুই দশক পর জেইসি বৈঠকে বসল বাংলাদেশ-পাকিস্তান
বজ্রকণ্ঠ
![]()
সোমবার (২৭ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে শুরু হয়েছে এই বৈঠক।
বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিকের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।
দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা এবং শিক্ষা ও প্রযুক্তি বিশেষ অগ্রাধিকার পাচ্ছে আলোচনায়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।
জানা গেছে, জিইসি বৈঠকের পরদিন, মঙ্গলবার (২৮ অক্টোবর) পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে যাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
এর আগে সবশেষ ২০০৫ সালে পাকিস্তানের সঙ্গে জেএসই বৈঠকে অংশ নিয়েছিল বাংলাদেশ।
বিষয়: #জেইসি #দশক #দুই #পর #পাকিস্তান #বসল #বাংলাদেশ #বৈঠক










মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস 