শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভূমি অপরাধ আইনের প্রকাশ্য লঙ্ঘন : সুনামগঞ্জে আবাদি জমির টপসয়েল লুটের মহোৎসব
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভূমি অপরাধ আইনের প্রকাশ্য লঙ্ঘন : সুনামগঞ্জে আবাদি জমির টপসয়েল লুটের মহোৎসব
৯৪ বার পঠিত
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূমি অপরাধ আইনের প্রকাশ্য লঙ্ঘন : সুনামগঞ্জে আবাদি জমির টপসয়েল লুটের মহোৎসব

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রকাশ্য দিবালোকে ভূমি আইন লঙ্ঘন করে আবাদি জমির মাটি (টপসয়েল) লুটতরাজের মহোৎসব চালাচ্ছে সাজিদ মিয়া নামের এক প্রভাবশালী ব্যক্তি। তার নেতৃত্বে দিন-রাত মাটি কাটলেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন।
ভূমি অপরাধ আইনের প্রকাশ্য লঙ্ঘন : সুনামগঞ্জে আবাদি জমির টপসয়েল লুটের মহোৎসব
জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় দেশের প্রচলিত “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩” কে বৃদ্ধাংগুলি দেখিয়ে আবাদযোগ্য কৃষি জমির উপরিস্তর (টপসয়েল) কেটে দেদারছে বিক্রির ভয়াবহ উৎসব চলছে।

স্থানীয় প্রভাবশালী চক্রের প্রধান সাজিদ মিয়ার নেতৃত্বে দিন-রাত এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি খনন করা হলেও রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন কার্যত নীরব ভূমিকা পালন করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই শত শত ট্রলি মাটি কেটে তা বিভিন্ন বসতঘর ও ব্যক্তিগত রাস্তা ভরাটের কাজে সরবরাহ করা হচ্ছে। বিশাল আকৃতির এস্কেভেটর দিয়ে ফসলি জমির বুক চিরে গভীর গর্ত তৈরি করে নির্বিচারে মাটি তোলা হচ্ছে। এতে জমির উর্বরতা চিরতরে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন কৃষকরা।

প্রচলিত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী, জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে আবাদযোগ্য বা কর্ষণীয় জমির উপরিস্তর কর্তন একটি দন্ডনীয় অপরাধ। এ অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ দুই বছর কারাদন্ড এবং অর্থদন্ডের বিধান রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রবীণ কৃষক আক্ষেপ করে বলেন,“বাপ-দাদার আমলের জমি চোখের সামনে শ্মশানে পরিণত হচ্ছে। বাধা দিতে গেলে উল্টো হুমকি দেওয়া হয়।”কৃষকদের অভিযোগ, টপসয়েলেই ফসলের প্রধান পুষ্টিগুণ ও জৈব উপাদান থাকে। এই স্তর কেটে নেওয়ায় আগামী কয়েক বছর ওই জমিতে কোনো ফলন পাওয়া যাবে না।

রাস্তাঘাটও ক্ষতিগ্রস্থ শুধু আবাদি জমিই নয়, মাটি পরিবহনে ব্যবহৃত ভারী ড্রাম ট্রাকের লাগাতার চলাচলে এলাকার কাঁচা ও পাকা রাস্তাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। মাটি কাটার বৈধতা সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত সাজিদ মিয়া চরম দাম্ভিকতা প্রদর্শন করে সাংবাদিকদের বলেন, মাটি কাটতে আমাদের কোনো অনুমতি লাগে না।

আমাদের অনেক পুলিশ ও আর্মি পরিচিত আছে তারা আমাদের লোক। রাষ্ট্রীয় বাহিনীর নাম ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। তথ্য সংগ্রহের সময় সাজিদ মিয়ার অনুসারীরা সংবাদকর্মীদের ওপর চড়াও হয়ে পেশাগত কাজে বাধা দেন। পাশাপাশি ঘটনার দৃষ্টি ভিন্ন খাতে নিতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘চাঁদা দাবির’ সাজানো ও ভিত্তিহীন অভিযোগ তোলা হয়। সচেতন মহলের মতে, এটি মূলত অবৈধ কার্যক্রম আড়াল করার কৌশল।

কৃষি কর্মকর্তারা জানান, একটি জমির টপসয়েল তৈরি হতে কয়েক দশক সময় লাগে। একবার এই স্তর কেটে ফেললে ওই জমির উৎপাদন ক্ষমতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। জামালগঞ্জের এই খাদ্যভান্ডার রক্ষা করতে হলে অবিলম্বে অভিযান জরুরি।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মুশফিকীন নূরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহলের দাবি, সাজিদ মিয়ার মতো ভূমিদস্যুরা যদি আইনের ধরাছোঁয়ার বাইরে থাকে, তবে অচিরেই এই অঞ্চলে আবাদি জমি বিলুপ্ত হয়ে যাবে। তারা অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ এবং নতুন আইন অনুযায়ী জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে  এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত স্থগিত
সংসদ অধিবেশনে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান
বিএনপি থেকে ডেপুটি স্পিকার কায়সার কামালের পদত্যাগ
বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা: কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় পার্কিং?
জিএমপি’র সাফল্য: ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে