শুক্রবার ● ২১ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » আম চাষীদের প্রণোদনার আওতায় আনা হবে: কৃষিমন্ত্রী
আম চাষীদের প্রণোদনার আওতায় আনা হবে: কৃষিমন্ত্রী
বজ্রকণ্ঠ নিউজঃ

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, হাড়িভাঙ্গা আম ও সবজি সংরক্ষণের জন্য দেশের প্রথম বিশেষায়িত হিমাগার স্থাপন করা হবে মিঠাপুকুরে। সেই সাথে বৈজ্ঞানিক পদ্ধতিতে হাড়িভাঙ্গা আমের চাষ ও বাজারজাতকরণে মার্কেট লিংকেজ এবং আম চাষীদের প্রণোদনার আওতায় আনা হবে।
২১ জুন, শুক্রবার বিকেলে মিঠাপুকুরের পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে জিআই পণ্য হাড়িভাঙ্গা আম মেলা ও প্রদর্শনীর উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
কৃষিমন্ত্রী বলেন, হাড়িভাঙ্গা জিআই পণ্য হয়েছে তা বেশি বেশি করে প্রচার করতে হবে। আম চাষীদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি।
এর আগে কৃষিমন্ত্রী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আধুনিক কৃষি প্রযুক্তি, ফল-ফসলের ১২টি স্টল পরির্দশন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্রবিশ্বাস, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান ও জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
বিষয়: #আম #কৃষিমন্ত্রী #চাষী #প্রণোদনা










হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক 