শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » Default Category » প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গ্রাহকদের সাথে কথা বললেন টেলিনর সিইও
প্রথম পাতা » Default Category » প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গ্রাহকদের সাথে কথা বললেন টেলিনর সিইও
২৮৬ বার পঠিত
বুধবার ● ১ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গ্রাহকদের সাথে কথা বললেন টেলিনর সিইও

সৈয়দ মিজান::
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গ্রাহকদের সাথে কথা বললেন টেলিনর সিইও
প্রথমবা‌রের মতো বাংলা‌দেশ সফর করলেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার, যা বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি টেলিনরের আন্তরিক প্রতিশ্রুতির প্রতিফলন। বেনেডিক্টের প্রথম গন্তব্য ছিল মার্কেট; যেখানে তিনি পরিবেশক, খুচরা বিক্রেতা ও গ্রাহকদের সাথে সরাসরি কথা বলেন। তিনি তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, ও আকাঙ্ক্ষাগুলো মনোযোগ দিয়ে শোনেন। টেলিনরের অন্যতম মিশন হচ্ছে গ্রাহকদের প্রয়োজনটা বোঝা- তার এই পদক্ষেপ সে বিষয়টিকেই তুলে ধরে।

টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বলেন, “টেলিনরের সবচেয়ে গতিশীল বাজারগুলোর মধ্যে বাংলাদেশ একটি। এখানে এসে আমার জন্য প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই মানুষগুলোর সাথে দেখা করা, যাদের আমরা প্রতিদিন সেবা প্রদান করছি। গ্রাহকদের সাথে সরাসরি কথা বলে এবং গ্রামীণফোনের সহকর্মী ও পার্টনারদের সাথে সময় কাটিয়ে আমি উপলব্ধি করেছি, কানেক্টিভিটি কীভাবে একটি সমাজ জুড়ে সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। আমি বাংলাদেশের উদ্যম, উদ্ভাবন ও সম্ভাবনায় দারুণভাবে অনুপ্রাণিত।”

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “গ্রুপ সিইও হিসেবে বেনেডিক্টের প্রথম বাংলাদেশ সফরে তাকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। গ্রাহক ও কর্মীদের সাথে তার তাৎক্ষণিক সংযোগে আমাদের ব্যবসার মূল বিষয়টি প্রতিফলিত হয়েছে- সেটি হচ্ছে সবার আগে মানুষ। ব্যবসায়িক কমিউনিটির সাথে তার আলোচনা এবং আমাদের টিমকে দেয়া তার অনুপ্রেরণা, আমরা যাতে দায়িত্ব ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে নেতৃত্ব দিতে পারি, সেই সংকল্পকে আরও জোরদার করেছে।”

সফরকালে বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং গ্রামীণফোনের সম্মানিত এন্টারপ্রাইজ গ্রাহকদের সাথে সাক্ষাৎ করেন বেনেডিক্টে। এসময় বাংলাদেশের ডিজিটাল অগ্রগতির অংশীদার হিসেবে টেলিনরের ভূমিকা ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। তিনি গ্রামীণফোন টিমের সাথেও সময় কাটান এবং অফিস ফ্লোরে ঘুরে ঘুরে কর্মীদের সাথে সরাসরি দেখা করেন। এরপর টাউনহল বক্তৃতায় টেলিনর গ্রুপ নিয়ে তার ভিশন এবং বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিকে এগিয়ে নিতে গ্রামীণফোন কীভাবে পরবর্তী পর্যায়ের সল্যুশন নিয়ে আসতে পারে তার ওপর আলোকপাত করেন তিনি।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
সীতাকুন্ডে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় বস্ত্র সামগ্রী ও সিগারেট জব্দ
যুবদলের কার্যালয় দখল নিয়ে তালা দিল জামায়াত নেতা
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল
নতুন সরকারের নির্দেশে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
ভালোবাসা দিবসে প্রেমিকাকে হত্যার পর যুবকের আত্মহত্যা!
রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে ইসরায়েলি হামলা, নিহত ৮