মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » বিনোদন » অনুমতি না পাওয়ায় জেমসের কনসার্ট স্থগিত
অনুমতি না পাওয়ায় জেমসের কনসার্ট স্থগিত
বজ্রকণ্ঠ ::
![]()
প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরের ‘সূর্য ক্লাব’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জেমসের কনসার্ট স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে এর প্রচারণা ও টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের কার্যক্রম বন্ধ রয়েছে বলে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সূর্য ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সূর্য ক্লাব কর্তৃপক্ষ বলছে, তারা মাত্র তিন দিন কনসার্টের টিকিট বিক্রি করেছেন। তখন সীমিত সংখ্যক টিকিট বিক্রি হয়। ইতোমধ্যে টিকিট ক্রেতাদের নাম ও ফোন নম্বর এন্ট্রি আকারে সংরক্ষণ করা হয়েছে। টিকিট রিফান্ডের সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সে সময় সাংবাদিকদের উপস্থিতিও নিশ্চিত করা হবে।
ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়, ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের সব কার্যক্রম বন্ধ রয়েছে, টিকিট বিক্রিও বন্ধ। কোনো প্রতারক চক্র যদি কনসার্টের নামে টিকিট বিক্রি করে, সে দায় সূর্য ক্লাব নেবে না। তাই কারও কাছ থেকে টিকিট না কেনার আহ্বান জানান তারা।
বিষয়: #অনুমতি #কনসার্ট #জেমস #পাওয়ায় #স্থগিত










নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার 