শিরোনাম:
●   সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, ১২ সেনা আহত ●   ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষক নিহত, আহত ৪ ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক ●   দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ওষুধ এবং চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক ●   দারুণ লড়াইয়ে ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স ●   রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫ ●   ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার ●   সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ●   রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত ●   মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা
ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » Draft » ডিজিটাল সল্যুশনের মাধ্যমে কৃষি ও ঔষধ শিল্পে দক্ষতা বৃদ্ধির জন্য একসাথে কাজ করবে গ্রামীণফোন, মিমপেক্স ও গুডম্যান
প্রথম পাতা » Draft » ডিজিটাল সল্যুশনের মাধ্যমে কৃষি ও ঔষধ শিল্পে দক্ষতা বৃদ্ধির জন্য একসাথে কাজ করবে গ্রামীণফোন, মিমপেক্স ও গুডম্যান
১০৭ বার পঠিত
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিজিটাল সল্যুশনের মাধ্যমে কৃষি ও ঔষধ শিল্পে দক্ষতা বৃদ্ধির জন্য একসাথে কাজ করবে গ্রামীণফোন, মিমপেক্স ও গুডম্যান

সৈয়দ মিজান ::
ডিজিটাল সল্যুশনের মাধ্যমে কৃষি ও ঔষধ শিল্পে দক্ষতা বৃদ্ধির জন্য একসাথে কাজ করবে গ্রামীণফোন, মিমপেক্স ও গুডম্যান
ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫: বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত কীটনাশক কোম্পানি মিমপেক্স অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেড এবং মিমপেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গুডম্যান ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সাথে একটি কৌশলগত পার্টনারশিপ গড়ে তুলেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মান অনুসরণ করে ফার্মাসিউটিক্যাল পণ্য প্রস্তুত করে গুডম্যান ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

উদ্ভাবনী তথ্যপ্রযুক্তি ও মোবিলিটি সল্যুশনের মাধ্যমে কৃষি ও ঔষধ শিল্পে প্রবৃদ্ধি, কার্যকরী দক্ষতা এবং গ্রাহক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে যৌথ উদ্যোগের ভিত্তি স্থাপন করেছে এই পার্টনারশিপ। টেলিযোগাযোগ, কৃষি ও ঔষধ শিল্পের দক্ষতার সমন্বয়ে ডিজিটাল রূপান্তর ও টেকসই প্রবৃদ্ধির প্রতি অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন এই পার্টনারশিপ, যার মাধ্যমে সুগম হবে উদ্ভাবন ও দক্ষতা বিকাশের পথ।

গ্রামীণফোনের হেড অব ইমার্জিং অ্যাকাউন্টস এস. এম. জাহেদুল আরেফিন এবং মিমপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর এম সাইদুজ্জামানের উপস্থিতিতে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনগ্রামীণফোনের হেড অব প্রোডাক্ট, পার্টনারশিপস অ্যান্ড অপারেশনস আরভিদ চৌধুরী, হেড অব ইমার্জিং অ্যাকাউন্টস ঢাকা নর্থ সৌগত বিশ্বাস এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার ফারহানা সীমা, গুডম্যান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিইও মো. আরিফ হোসেন, এইচআর লিড মো. হারুন অর রশিদ এবং মিমপেক্স গ্রুপের এইচআর লিড মোহাম্মদ রশিদ উজ জামান।

অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব ইমার্জিং অ্যাকাউন্টস এস. এম. জাহেদুল আরেফিন বলেন, “একটি উদ্ভাবনমুখী টেলকো-টেক কোম্পানি হিসেবে প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক সেবার মাধ্যমে ব্যবসায়িক খাতগুলোর ক্ষমতায়নে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। মিমপেক্স ও গুডম্যান-এর সাথে এই পার্টনারশিপের মাধ্যমে সেই প্রতিশ্রুতিই পূরণ করতে চাই আমরা। এর ফলে তাদের কার্যপ্রবাহ বাড়বে এবং আরো সুবিধা পাবেন তাদের গ্রাহকরা। বিশেষ করে কৃষি ও স্বাস্থ্যের মতো দুটি গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘমেয়াদী রূপান্তরের সুযোগ পেয়ে আমরা আনন্দিত।”

মিমপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর এম সাইদুজ্জামান বলেন, “আমাদের দক্ষতা ও উদ্ভাবনে নতুন পথ উন্মোচন করেছে গ্রামীণফোনের সাথে এই পার্টনারশিপ। আমরা বিশ্বাস করি, প্রযুক্তির মাধ্যমে সেবার মানে এবং গ্রাহক সন্তুষ্টির ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করবে এই উদ্যোগ।”



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, ১২ সেনা আহত
ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষক নিহত, আহত ৪
রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ওষুধ এবং চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক
দারুণ লড়াইয়ে ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫
ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ
রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত
মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা
উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার
আলীকদমে ১০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক: কারাদণ্ড ও অর্থদণ্ড
বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে
দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি
মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
শোক সংবাদ-নারায়ন দে
ছাতকে গরু চুরির অভিযোগে দু’ঘরে হামলা-ভাঙচুর
খাটের নিচে তেলের খনি!
পাগলীও নিরাপদ নয়: শিবচরে ভুয়া সাংবাদিক আটক
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ
৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
ভারত থেকে জ্বালানি আমদানি নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক