শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Draft » মানবসেবায় পিতার ন্যায় আমিও জীবনের সোনালী দিনগুলো বিলিয়ে দেব…ব্যারিস্টার আবিদ
মানবসেবায় পিতার ন্যায় আমিও জীবনের সোনালী দিনগুলো বিলিয়ে দেব…ব্যারিস্টার আবিদ
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশিত রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসুচির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জ ৪ আসনে ধানের শীষ প্রতীকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তরুন প্রজন্মের জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদের নেতৃত্বে লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২ টায় সুনামগঞ্জ সদর আসনের ৩ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য,জাতীয় সংসদের সাবেক হুইপ,বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা এডভোকেট ফজলুল হক আছপিয়ার সুযোগ্য পুত্র জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ব্যারিস্টার আবিদুল হকের ষোলঘর কাজীর পয়েন্টস্থ বাসভবন থেকে এ উপলক্ষ্যে একটি র্যালি শুরু হয়ে শহরে কাজীর পয়েন্ট, ময়নার পয়েন্ট, উকিল পাড়া, ট্রাফিক পয়েণ্ট, সুরমা মার্কেট, মধ্য বাজার,পশ্চিম বাজার,দোজা মার্কেট ও কালিবাড়ি মোড় সহ বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরন শেষে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন তিনি।
সভায় ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ বলেন,আমি বিশ্বাস করি রাজনীতিবিদ ও আইনজীবীদের ,রাষ্ট্রের সুবিধা বঞ্চিত ও নির্যাতিত মানুষের পক্ষে কাজ করার অনেক সুযোগ রয়েছে। দেখেছি সুনামগঞ্জ ৪ আসনের ৩ বারের নির্বাচিত সাবেক এম পি ও জাতীয় সংসদের হুইপ ও জজকোর্র্টের বিজ্ঞ আইনজীবী আমার পিতা এডভোকেট মরহুম ফজলুল হক আছপিয়া সমাজের সুবিধা বঞ্চিত ও নির্যাতিত গণমানুষের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন। পাশে থেকে মানুষের স্বপ্ন পুরণ করে দেখিয়ে ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবীরা রাষ্ট্র ও রাষ্ট্রের সুবিধা বঞ্চিত ও নির্যাতিত মানুষের পক্ষে সদিচ্ছা থাকলেই কাজ করতে পারে। পিতার পাশে থেকে মানুষের সেবা করার সুশিক্ষা আমি পেয়েছি। প্রত্যাশা করছি,সুবিধা বঞ্চিত নির্যাতিত মানুষের সেবায় পিতার ন্যায় আমিও জীবনের সোনালী দিন গুলো বিলিয়ে দেব।
এসময় বিএনপি নেতা এডভোকেট আনিসুজ্জামান শামীম,এডভোকেট কামাল হোসেন,এডভোকেট মকসুদুল হক জোহা,এডভোকেট জামান উদ্দিন,এডভোকেট তৌহিদ উদ্দিন ও মোঃ হেলাল উদ্দিনসহ সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকার (সদর ও বিশ্বম্ভরপুর) দুই উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিষয়: #আবিদ #জীবন #দিনগুলো #ন্যায় #পিতা #বিলিয়ে #ব্যারিস্টার #মানবসেবায় #সোনালী










দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
