সোমবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » পথচলতি মানুষের জন্য দেশব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে বাংলালিংক
পথচলতি মানুষের জন্য দেশব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে বাংলালিংক
সৈয়দ মিজান::
![]()
[ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬] ইফতারের সময় ঘরের বাইরে থাকা রোজাদার যাত্রী ও ভ্রমণকারীদের প্রতি সহমর্মিতার প্রকাশ হিসেবে সারা দেশে ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। রমজানের প্রথম দিন থেকে শুরু হওয়া এ উদ্যোগ পবিত্র মাসজুড়ে প্রতিদিন চলবে।
এই কর্মসূচির আওতায় দেশের ১২০টি গুরুত্বপূর্ণ যাতায়াতকেন্দ্রে কিয়স্ক স্থাপন করে ইফতার বিতরণ করা হবে। বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও বিমানবন্দরের প্রবেশপথে বসানো এসব কিয়স্ক থেকে পথচারী ও যাত্রীদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হচ্ছে।
পবিত্র এই মাসে যখন ঘরে ঘরে ইফতারের প্রস্তুতি চলে, তখনও হাজারো মানুষ রাস্তায় বা যাত্রাপথে থাকেন। বিশেষ করে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল, কামালাপুর রেলওয়ে স্টেশন, সায়েদাবাদ বাস টার্মিনাল, চট্টগ্রাম রেলস্টেশন ও কক্সবাজার বাসস্ট্যান্ডের মতো ব্যস্ত কেন্দ্রগুলোতে এ চিত্র আরও বেশি চোখে পড়ে। যানজটে আটকে পড়া যাত্রী, দীর্ঘ কর্মঘণ্টা শেষে ফেরা শ্রমজীবী মানুষ, টার্মিনালে অপেক্ষমাণ ভ্রমণকারী কিংবা পরিবার নিয়ে ভিড় ঠেলে এগোনো সাধারণ মানুষ, অনেকেরই ইফতার শুরু হয় বাসার ডাইনিং টেবিলে নয়, বরং রাস্তায়।
এই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে বাংলালিংক চেষ্টা করছে, ঘরের বাইরে থাকা রোজাদাররা যেন ঠিক সময়েই ইফতারসামগ্রী হাতে পান।
এ উদ্যোগ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “রমজান আমাদের সমাজে সহমর্মিতা, উদারতা ও পারস্পরিক দায়িত্ববোধকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। শহুরে ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে যাতায়াতের সময়; ফলে ইফতারের সময় ঘরের বাইরে থাকা মানুষের সংখ্যাও বাড়ছে। ‘পিপল ফার্স্ট’ অপারেটর হিসেবে আমরা মানুষের এই দৈনন্দিন বাস্তবতাকে গুরুত্ব দিই। চলার পথে থাকা রোজাদারদের হাতে ইফতারসামগ্রী তুলে দেওয়ার এই উদ্যোগ সেই অঙ্গীকারেরই অংশ। আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও এটি বিশেষ তাৎপর্যপূর্ণ একটি প্রচেষ্টা। কানেক্টিভিটি নিশ্চিত করার পাশাপাশি মানুষের জীবনের বাস্তব মুহূর্তগুলোতে আন্তরিকতা, সম্মান ও সহমর্মিতা নিয়ে তাদের পাশে থাকাই আমাদের লক্ষ্য।”
বিষয়: #ইফতার #জন্য #দেশব্যাপী #পথচলতি #বাংলালিংক #বিতরণ #মানুষ #সামগ্রী










নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ: সংবাদ সম্মেলন
রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ 