বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেনবাগের ছাতারপাইয়া বাজারে খাল দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান
সেনবাগের ছাতারপাইয়া বাজারে খাল দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
![]()
নোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং জেলা প্রশাসন, সেনবাগ থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় খাল পুনরুদ্ধার ও দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বৃহৎ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী এই অভিযানে সেনবাগ উপজেলার বহুল প্রতীক্ষিত ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া বাজার এলাকায় খালের উপর নির্মিত ও দখলকৃত শতাধিক দোকানপাটসহ অসংখ্য অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
অভিযানের পর স্থানীয়রা স্বস্তি প্রকাশ করে জানান, বহু বছরের জলাবদ্ধতা সমস্যার সমাধানে এটি বড় পদক্ষেপ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খাল সংস্কার ও পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। অচিরেই সেনবাগ উপজেলার অন্যান্য ইউনিয়নসহ আশপাশের এলাকাতেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে অনুরূপ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
বিষয়: #অভিযান #উচ্ছেদ #খাল #ছাতারপাইয়া #দখলমুক্ত #বাজার #ব্যাপক #সেনবাগ










পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী 