বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » সুনামগঞ্জের হাওরে বিদ্যুৎস্পৃষ্টে একব্যক্তির মৃত্যু
সুনামগঞ্জের হাওরে বিদ্যুৎস্পৃষ্টে একব্যক্তির মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে লায়েছ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার বেহলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত উসমান আলীর ছেলে।
২০ জুন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে ঘটনাটি ঘটে।
প্রতক্ষদর্শী শাহাজুল ইসলাম জানান, লায়েছ বিভিন্ন গ্রামে গিয়ে ধান কিনে বড় পায়কারের কাছে বিক্রি করতেন। প্রতিদিনের মতো সকালে গ্রামেই ধান কিনতে বের হন। নৌকা নিয়ে চলার সময় ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি হাওরের পানিতে পড়ে যান। ঘণ্টাখানেক পর পরিবারের লোকজন উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়: #সুনামগঞ্জ










দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
