বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » চাঁদপুরে মেঘনা নদীতে গোসলে নেমে স্ত্রীর সামনে ডুবে গেলেন স্বামী
চাঁদপুরে মেঘনা নদীতে গোসলে নেমে স্ত্রীর সামনে ডুবে গেলেন স্বামী
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে মেঘনা নদীতে গোসল করতে নেমেছিলেন এক দম্পতি। এমন সময় তীব্র স্রোতে স্ত্রীর চোখের সামনে পানিতে তলিয়ে যান স্বামী।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে শহরের বড় স্টেশন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁদপুরের মেঘনা নদীতে স্বামী-স্ত্রী একসাথে গোসলে নামলে তীব্র স্রোতে ডুবে যান স্বামী জহিরুল ইসলাম (৩৫)। নিখোঁজ জহির চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী মাদরাসা রোড এলাকার মৃত মনসুর বেপারীর ছেলে।
চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম মিয়জী বলেন, আমরা খবর পেয়ে ডুবুরি দল নিয়ে তার মরদেহ উদ্ধারের অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু নদীর তীব্র স্রোতে মরদেহ উদ্ধার করা যাচ্ছে না।
চাঁদপুর সদর নৌ পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, তারা স্বামী-স্ত্রী আজ সকাল সাড়ে ৯টায় এক সাথে নদীতে গোসল করতে নামে। জহির পানিতে ডুব দিয়ে আর ওঠেনি। স্ত্রী জহিরকে না পেয়ে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল জহিরকে উদ্ধারের চেষ্টা করছে।
বিষয়: #চাঁদপুর #নদী #মেঘনা










দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
