সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে পাথর লুট: ডিসি নিয়োগের পর কোম্পানিগঞ্জের ইউএনও বদলি
সিলেটে পাথর লুট: ডিসি নিয়োগের পর কোম্পানিগঞ্জের ইউএনও বদলি
বজ্রকণ্ঠ :::
![]()
সিলেটের বিভিন্ন কোয়ারী ও পর্যটন এলাকায় প্রকাশ্যে পাথর লুটপাট ও অবৈধ বালু উত্তোলন ঠেকাতে ব্যর্থ হওয়ায় জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এ প্রেক্ষাপটে সিলেটের প্রশাসনিক নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। জেলা প্রশাসকের পর এবার কোম্পানিগঞ্জে নতুন ইউএনও নিয়োগ দেয়া হয়েছে।
আজ (সোমবার, ১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সারোয়ার আলম। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন।
একই ঘটনায় বিকেলে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের জারি করা আরেক প্রজ্ঞাপনে কোম্পানিগঞ্জ উপজেলার আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকে বদলি করে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সংযুক্ত করা হয়েছে। আর কোম্পানিগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার সম্প্রতি সাদা পাথর, জাফলং, লোভাছড়া সহ বিভিন্ন এলাকায় পাথর লুটপাট ও নদী থেকে অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। গত এক সপ্তাহ ধরে এ বিষয়ে তীব্র সমালোচনা চলার পর অবশেষে সিলেটের প্রশাসনে রদবদলের ঘটনা ঘটল।
এখন টেলিভিশন
বিষয়: #ইউএনও #কোম্পানিগঞ্জ #ডিসি #নিয়োগ #পাথর #বদলি #লুট #সিলেট










নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু 