শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা
গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা
জালাল উদ্দিন লস্কর মাধবপুর
![]()
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া গ্রামে আব্দুল কাইয়ুম (১৯) নামে এক যুবক গলা কেটে আত্মহত্যা করেছেন। নিহত কাইয়ুম ওই গ্রামের সাঈদ মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, কাইয়ুম চট্টগ্রামে ভাড়াটিয়া বাসায় থাকতেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন। পরে রাত ১২টার দিকে তার লাশ গ্রামের বাড়িতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নিহতের পরিবারের দাবি, কাইয়ুম দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। মানসিক অসুস্থতার কারণেই তিনি আত্মহত্যা করেছেন।
মাধবপুর থানার ওসি মো. শহিদ উল্ল্যা জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
বিষয়: #আত্মহত্যা #গলায় #চালিয়ে #ছুরি










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 