বৃহস্পতিবার ● ১৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে সাদাপাথর লুটপাটে প্রশাসন দায়ী: দুদক
সিলেটে সাদাপাথর লুটপাটে প্রশাসন দায়ী: দুদক
বজ্রকণ্ঠ::
![]()
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘সাদাপাথর’ থেকে নজিরবিহীন পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৩ আগস্ট) দুদকের সিলেট কার্যালয়ের একটি দল সাদাপাথর এলাকা পরিদর্শন করে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের উপপরিচালক রাফি মো. নাজমুস সাদাত।
তিনি বলেন, প্রাকৃতিক এই সম্পদ রক্ষা করার মূল দায়িত্ব স্থানীয় প্রশাসনের। তাদের আরও সতর্ক এবং কার্যকর ভূমিকা রাখা উচিত ছিল। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোসহ যেসব সংস্থা এর সঙ্গে যুক্ত, তাদেরও এই লুটপাট ঠেকাতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল।
দুদকের এই কর্মকর্তা বলেন, এখানে শত শত কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ লুট করা হয়েছে। পর্যটকরা সাদাপাথর দেখতে এসে হতাশ হচ্ছেন।
পাথর লুটের সঙ্গে কারা জড়িত, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশপাশের অনেক স্টোন ক্রাশার মিলে এখান থেকে পাথর নিয়ে ভাঙা হয়। আমরা জানতে পেরেছি, এই লুটের সঙ্গে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী এবং আরও উচ্চপর্যায়ের অনেকে জড়িত।
রাফি মো. নাজমুস সাদাত জানান, পরিদর্শনের প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যারা এই লুটের সঙ্গে যুক্ত, তাদের সবাইকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: #দায়ী #দুদক #প্রশাসন #লুটপাট #সাদাপাথর #সিলেট




সমীকরণ:-ত্রয়োদশ সংসদ নির্বাচন হবিগঞ্জ-২ আসনে ঝুকিপূর্ণ ২০টি সেন্টার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঘড়ি থাকলে-ও জামানত হারাতে পারে ৩ প্রার্থী।।বিজয়ের পথে ধানের শীষ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা:
পটুয়াখালীতে টাকা দেয়ার সময় জামায়াত নেতা আটক
রাজধানীতে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী
সুনামগঞ্জ রিটার্নিং অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও বিচার পাননি নাছির চৌধুরী
দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার
এবার মুরাদনগরে টাকাসহ ইউনিয়ন জামায়ত আমির আটক
৫০ নয়, ঠাকুরগাঁওয়ে আটক জেলা জামায়াত আমিরে কাছে পাওয়া গেল ৭৪ লাখ টাকা
ধানের শীষে বিশাল ভোটে সমীকরণ সুনামগঞ্জ–৫ আসনে বিএনপির পক্ষে আওয়ামীলীগের
