বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্রগ্রামে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারী আটক
চট্রগ্রামে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারী আটক
মনির হোসেন
![]()
চট্টগ্রামের ভাটিয়ারীতে ৬ লক্ষ টাকা মূল্যের ১২০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারীকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (১৩ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ আগস্ট মঙ্গলবার বিকাল ৫ টায় কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী তাবাকু খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়কালে ১ জন মাদক কারবারীকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ৬ লক্ষ টাকা মূল্যের ১২ শত পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক কারবারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #কোস্টগার্ড #চট্রগ্রাম










তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত 