শিরোনাম:
●   সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, ১২ সেনা আহত ●   ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষক নিহত, আহত ৪ ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক ●   দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ওষুধ এবং চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক ●   দারুণ লড়াইয়ে ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স ●   রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫ ●   ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার ●   সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ●   রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত ●   মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা
ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » বিনোদন » রোজাকে ‘বার্বি ডল’ বলছেন ভক্তরা
প্রথম পাতা » বিনোদন » রোজাকে ‘বার্বি ডল’ বলছেন ভক্তরা
১৯৮ বার পঠিত
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোজাকে ‘বার্বি ডল’ বলছেন ভক্তরা

বজ্রকণ্ঠ::
রোজাকে ‘বার্বি ডল’ বলছেন ভক্তরা
দেশের শোবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামার গার্ল রোজা আহমেদ। হঠাৎই এক স্টাইলিশ লুকে ধরা দিয়ে আলোচনায় চলে এলেন এই সুন্দরী। পেশায় মেকআপ আর্টিস্ট হওয়ায় সোশ্যাল মিডিয়া ঘিরেই তার কর্মব্যস্ততা। এর বাইরে নিজের ব্যক্তিগত মুহূর্তও ভাগ করে নেন তিনি। এবার একগুচ্ছ ছবিতে ভক্তদের মন কাড়লেন; সঙ্গে পেলেন ‘বার্বি ডল’ তকমাও!

রোজা আহমেদ তার নানান স্টাইলিশ মুহূর্ত, ভ্রমণের স্মৃতি প্রায়ই তুলে ধরেন ভক্তদের মাঝে। চলতি বছর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর মূলত আলোচনায় আসেন রোজা। এই দম্পতিকে প্রায়ই দেখা যায় দেশের বাইরে একসঙ্গে সময় কাটাতে। ভ্রমণে গয়ে বিশেষ মুহূর্তে তারা একসঙ্গে ধরা দেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তবে এবার রোজার সাম্প্রতিক পোস্টে দেখা মিলল শুধু তাকেই।

রোববার ফেসবুকে বেশ কিছু ছবি ভাগ করে নেন রোজা। যেখানে রোজাকে ন্যাচারাল লুকে দেখা মিললেও তার স্টাইল নজর কাড়ে ভক্তদের। হালকা গোলাপি রঙের গাউন পরেছেন এদিন; সঙ্গে দিয়েছেন পোজ। বোঝা গেল, কোনো এক সাগরপাড়ে নিজেকে সময় দিচ্ছেন এই গ্ল্যামার গার্ল। ক্যাপশনে লিখেছেন, ‘পিংক পারফেকশন বাই দ্যা মারিনা।’

রোজার এই লুকে রীতিমতো মুগ্ধ নেটিজেনদের; মন্তব্যঘরে শুধু তার রূপের প্রশংসার বন্যা। গোলাপি গাউনে থাকা রোজাকে ‘বার্বি ডলে’র সঙ্গেও তুলনা করেছেন অনেকে। লিখেছেন, ‘যেন সাক্ষাৎ বার্বি ডল’। কেউ লিখেছেন, ‘একদম সিন্ড্রেলার মতো লাগছে’। বলে রাখা ভালো, বার্বি, সিন্ড্রেলা- এগুলো বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্র। এদিকে নেটিজেনদের কেউ কেউ আবার মজা করে তাহসানকেও খুঁজেছেন।

ব্যক্তিগত জীবন ও পেশাগত সাফল্যের পাশাপাশি রোজার শিক্ষাগত অর্জনও সমানভাবে প্রশংসনীয়। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা সম্পন্ন করেছেন রোজা। কসমেটোলজি লাইসেন্স অর্জনের পর নিউইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেছেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’। তার এই উদ্যোগ স্থানীয়ভাবে যেমন জনপ্রিয়, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত। উদ্যোক্তা হিসেবে সফলতার পাশাপাশি এর বাইরেও রোজা আহমেদ তার গ্ল্যামার, ফ্যাশন সেন্স নিয়ে ভক্তদের মন জয় করছেন।



বিষয়: #  #  #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, ১২ সেনা আহত
ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষক নিহত, আহত ৪
রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ওষুধ এবং চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক
দারুণ লড়াইয়ে ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫
ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ
রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত
মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা
উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার
আলীকদমে ১০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক: কারাদণ্ড ও অর্থদণ্ড
বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে
দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি
মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
শোক সংবাদ-নারায়ন দে
ছাতকে গরু চুরির অভিযোগে দু’ঘরে হামলা-ভাঙচুর
খাটের নিচে তেলের খনি!
পাগলীও নিরাপদ নয়: শিবচরে ভুয়া সাংবাদিক আটক
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ
৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
ভারত থেকে জ্বালানি আমদানি নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক