শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯৮ বার পঠিত
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন

সৈয়দ মিজান::
গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ঢাকা, ফেব্রুয়ারি ০৯, ২০২৬: দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা বিদেশ ভ্রমণের সময়ও ফাইভজি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন, যা দেবে আল্ট্রা-ফাস্ট গতির ইন্টারনেটের নিশ্চয়তা। এর ফলে স্ট্রিমিং হবে আরও নির্বিঘ্ন, ভিডিও কল হবে আরও স্বচ্ছ, ডাউনলোড হবে দ্রুততর এবং অনলাইনে কাজও হবে আরও স্বাচ্ছন্দ্যময়, ঠিক যেন বাসায় ব্যবহারের মতো।

এখন থেকে ফাইভজি-উপযোগী স্মার্টফোন এবং গ্রামীণফোন সিম ব্যবহারকারী গ্রাহকরা বিদেশেও নির্বিঘ্নে সংযুক্ত থাকতে পারবেন। কোনো অতিরিক্ত খরচ এবং নতুন কোনো প্যাক কেনার প্রয়োজন ছাড়াই বিদ্যমান রোমিং প্যাকের আওতায় উচ্চগতির ফাইভজি সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। বর্তমানে এই সেবাটি থাইল্যান্ড, মালয়েশিয়া, নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে চালু রয়েছে এবং ধাপে ধাপে তা অন্যান্য দেশে সম্প্রসারিত করা হবে।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, “ফাইভজি রোমিং সেবা চালুর পদক্ষেপটি গ্রাহকদের বিশ্বমানের অভিজ্ঞতা দিতে গ্রামীণফোনের প্রতিশ্রুতির প্রতিফলন। ব্যবসা, শিক্ষা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে এখন আরও বেশি মানুষ বিদেশ ভ্রমণ করছেন। বিশ্বজুড়ে সেরা মানের নেটওয়ার্কের গতি, নির্ভরযোগ্যতা ও পারফরম্যান্সের মাধ্যমে সংযুক্ত থাকতে সহায়তা করবে এই সেবা।”

এই উদ্যোগটি গ্রামীণফোনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ ফাইভজি রোমিং সেবা বিদেশে উল্লেখযোগ্যভাবে বেশি গতি, কম ল্যাটেন্সি এবং আরও নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য মোবাইল অভিজ্ঞতা নিশ্চিত করে থাকে। প্রযুক্তিগত অগ্রগতি এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনে গ্রামীণফোনের নেতৃত্বকে আরও সুদৃঢ় করলো এই সেবা। বাংলাদেশী ভ্রমণকারীদের জন্য পরবর্তী প্রজন্মের রোমিং সুবিধা প্রদানের মাধ্যমে, গ্রামীণফোন ডিজিটাল জীবনধারা, বৈশ্বিক সংযোগ এবং টেলিকম উৎকর্ষতায় নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে।

বিস্তারিত জানতে, ভিজিট করুন: https://www.grameenphone.com/grameenphone-users-can-now-enjoy-5g-roaming-while-traveling-abroad



বিষয়: #  #  #  #  #  #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’
আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের
ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক
অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ
ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত স্থগিত
সংসদ অধিবেশনে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান
বিএনপি থেকে ডেপুটি স্পিকার কায়সার কামালের পদত্যাগ
বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা: কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় পার্কিং?
জিএমপি’র সাফল্য: ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে