রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানাসহ ৩০টিরও বেশি দোকান ভস্মীভূত
সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানাসহ ৩০টিরও বেশি দোকান ভস্মীভূত
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
![]()
নোয়াখালীর সেনবাগ উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি উৎপাদনমুখী কারখানাসহ ৩০টিরও বেশি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, এতে শত কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার মধ্যরাতে বাজারের মহিব উল্যাহর প্লাইউড ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত হয়। রাত ১২টা ১৫ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দের সঙ্গে লেলিহান শিখা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে প্লাইউড ফ্যাক্টরিসহ আশপাশের দোকান ও ব্যাংক-বীমা অফিসে আগুন ধরে যায়।
খবর পেয়ে নোয়াখালী ও ফেনী থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয়রা একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
বিষয়: #অগ্নিকাণ্ড #ভয়াবহ #সেনবাগ










দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড 