বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুন্দরবনের কৈখালী থেকে অস্ত্র ও গুলি জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবনের কৈখালী থেকে অস্ত্র ও গুলি জব্দ করেছে কোস্টগার্ড
মনির হোসেন, মোংলা
![]()
গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কৈখালীর মাউন্দে নদী সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ জুলাই বুধবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী এর একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মাউন্দে নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন অভিযানিক দল একজন সন্দেহজনক ব্যক্তিকে থামার সংকেত প্রদান করে। উক্ত ব্যক্তি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এসময় সন্দেহজনক ব্যক্তি তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে বনের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: #অস্ত্র #কৈখালী #কোস্টগার্ড #গুলি #জব্দ #থেকে #সুন্দরবন










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 