রবিবার ● ২৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষে অভিযানে রুবেল হত্যাকারীসহ গ্রেফতার-৩
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষে অভিযানে রুবেল হত্যাকারীসহ গ্রেফতার-৩
ওয়াহিদুর রহমান সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
![]()
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রুবেল মিয়া হত্যা মামালার প্রধান আসামি মনির মিয়া (৫০)সহ অর্থ-দন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ জুয়েল মিয়া (৩২) ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি রাজু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জগন্নাথপুর থানা-পুলিশ। ধৃতঃআসামিদের ২৬ (জুলাই)শনিবার সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানা-পুলিশ মারফতে জানাগেছে, ২৫ (জুলাই)শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি)মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টার মোঃ আল- আমিন,সাব-ইন্সপেক্টার দিপংকর হালদার, সাব-ইন্সপেক্টার নুর উদ্দিন আহমদ,সাব-ইন্সপেক্টার শাহ আলম,সাব-ইন্সপেক্টার রিফাত সিকদার,সাব-ইন্সপেক্টার কবির আহমদ,এএসআই মোঃহুমায়ূন কবির বাহার,এএসআই কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল জগন্নাথপুর ও ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ-সময় সুনুয়াখাই(লতিফনগর) গ্রামের মৃতঃ ইউনুস আলীর পুত্র রুবেল মিয়া(২৬)হত্যার চব্বিশ ঘন্টার মধ্যে হত্যাকারী উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনুয়াখাই (লতিফনগর) গ্রামের মৃতঃ তুরাব আলীর পুত্র মনির মিয়া (৫০) কে তথ্য-প্রযুক্তির সহায়তায় সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকা থেকে আটক করতে সমর্থ হয় থানা-পুলিশ অপর-দিকে পৃথক অভিযান চালিয়ে সিআর- ৮/২৪ (জগঃ)মোকদ্দমার ৮ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর(রৌডর)গ্রামের জমির মিয়ার পুত্র মোঃ জুয়েল মিয়া (৩২),ও সিআর-১৫৭/২৩(জগঃ)মোকদ্দমার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসমি উপজেলার মিরপুর ইউনিয়নের বড়কাপন গ্রামের আবন মিয়ার পুত্র রাজু মিয়াকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত তিন আসামিকে শনিবার সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে এ-ব্যপারে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা।
বিষয়: #অভিযান #জগন্নাথপুর #বিশেষ #সুনামগঞ্জ










ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র 