শুক্রবার ● ২৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » Draft » ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৬৪ জন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৬৪ জন
বজ্রকণ্ঠ ::
![]()
সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৬৪ জন।
শুক্রবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৬৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরের এ যাবত ১৭ হাজার ৪১১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
চলতি বছরের ২৫ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৭৮৯ জন। এর মধ্যে ৫৮ দশমিক ছয় শতাংশ পুরুষ ও ৪১ দশমিক চার শতাংশ নারী রয়েছে।
বিষয়: #ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৬৪ জন










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 