শিরোনাম:
●   সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক ●   যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী ●   ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন ●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ ●   ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ●   কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ●   পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার ●   বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন ●   কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী ●   নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট ●   বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ●   সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ ●   রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী ●   হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক ●   সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব ●   হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা ●   বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » ধর্ম » আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ রাহিমাহুল্লাহ
প্রথম পাতা » ধর্ম » আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ রাহিমাহুল্লাহ
৩৯৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ রাহিমাহুল্লাহ

॥ ডঃ আল্লামা মুফতী মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী ॥
আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ রাহিমাহুল্লাহ
আল্লাহপাক এই দুনিয়াকে এমনভাবে তৈরি করেছেন যে, এখানে বেদনা ও আনন্দ, সুখ ও দুঃখ হাত ধরাধরি করে চলে। এখানকার আনন্দ বা বেদনা কোনোটাই নিরঙ্কুশ নয়। ফলে এখানকার জীবনে মানুষের দুঃখ-বেদনায় নিপতিত হওয়া অস্বাভাবিক কোন বিষয় নয়। কিন্তু কিছু বেদনা এমনও হয়ে থাকে যে, তার ক্রিয়া গোটা জাতিকে আচ্ছন্ন করে ফেলে এবং বিশ্বজোড়া বিষ ক্রিয়ার কারণে তার ক্ষত শোকাতেও সময় লাগে।

এমনই একটি বেদনা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ ও বহুগ্রন্থ প্রণেতা, উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, পীরে কামিল, শায়খুল হাদীস হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ রাহিমাহুল্লাহ’র ইন্তেকালের মধ্য দিয়ে মানবতাকে আচ্ছন্ন করেছে, যে বেদনা এমনসব মানুষের অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলেছে, যারা আল্লামা দুবাগী সাহেব এর ব্যক্তিত্ব, কৃতিত্ব ও তাঁর অবদান সম্পর্কে অবহিত।

বিংশ শতাব্দীর এ ক্ষণজন্মা মহা মনীষী হযরত আল্লামা মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী রাহিমাহুল্লাহ এর সম্পর্কে কিছু লিখার ইচ্ছা থাকলেও মরহুমের শান-মান তথা ইলমি ব্যক্তিত্বের কথা স্বরণ হলে হাতে কাপুনী চলে আসে এবং হৃদ স্পন্দন বেড়ে যায়। তবুও যেহেতু এ মহান ব্যক্তি সম্পর্কে কিছু লিখার মনস্থ করেছি তাই লিখতে হবে। আমি আল্লাহর দরবারে তাওফিক কামনা করে কলম হাতে নিলাম।

এ দুনিয়ায় অনেক মহা মানবের জন্ম হয়েছে। যারা যুগে যুগে ইলমি খেদমতের মাধ্যমে বিশ্ব মানবতাকে সঠিক পথের দিশা দিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম হলেন আল্লামা দুবাগী রাহিমাহুল্লাহ। আমি অধম আল্লামা দুবাগী রাহিমাহুল্লাহ এর লেখা কিতাবাদি পড়ে তাঁর মহান খেদমত দেখে অভিভূত হই ও তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি।

কারণ প্রবাস জীবন তথা সাতসমুদ্র তের নদীর ওপারে সূদূর বিলেতে যিনি দ্বীন ইসলাম তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটি বিষয়ের উপর কিতাব রচনা করে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, ইতিহাসে এমন নজির বিরল।

আমি আল্লামা দুবাগী ছাহেব রাহিমাহুল্লাহ’র কিতাবাদি পড়ে তাঁকে এক নজর দেখা ও তাঁর কাছ থেকে ফয়েজ-বরকত হাসিল করার জন্য উদগ্রীব হয়ে পড়ি।

আলহামদুলিল্লাহ! আমার লন্ডন সফরে আমি নিজে খোঁজ নিয়ে তাঁর বাসা বের করে মুলাকাত করে এ মহান ওলির কাছ থেকে দোয়া ও ফয়েজ-বরকত আমার সৌভাগ্যে ঘটেছিল বলে আমি আমাকে ধন্য মনে করছি। প্রথম দর্শনেই আমার মনে সলফে সালেহীনের চিত্রপট ফুটে উঠে। যেভাবে আল্লামা দুবাগী ছাহেব তাঁর লেখা কিতাবাদি ইসলামের বাস্তবচিত্র তুলে ধরেছেন, বাস্তব পক্ষে তাঁর গোটা জীবন ছিলো এর‌ জ্বলন্ত দৃষ্টান্ত।

আল্লামা দুবাগী সাহেব রাহিমাহুল্লাহ’র মেহমানদারি ছাড়াও তাঁর ইসলামী তৎপরতা, জ্ঞানসাধনা ছিল অভাবনীয় ও বিস্ময়কর। পরিণত বয়সেও তিনি জ্ঞানসাধনা-গবেষণা, লেখালেখি বিরতিহীন-ক্লান্তিহীনভাবে চালিয়ে যাচ্ছিলেন। তাঁর নিজস্ব কুতুবখানা বা বিশাল লাইব্রেরি তা রীতিমতো অবাক করার মতো। আমি প্রত্যক্ষ করি যে, আল্লামা দুবাগী সাহেব রাহিমাহুল্লাহ’র নিজস্ব কুতুবখানার স্বতন্ত্র কোনো স্থান নেই, বরং তার সমগ্র বাসভবনের প্রতি কক্ষেই সাজানো গ্রন্থভর্তি আলমারির সারি। বড় বড় এসব আলমারি মূল আরবিসহ প্রসিদ্ধ নানা ভাষার মূল গ্রন্থরাজিতে পরিপূর্ণ। তিনি প্রয়োজনে যে কোনোটা খুলে অধ্যয়ন, গবেষণা ও লেখালেখিতে ব্যস্ত থাকতেন।

বাংলাদেশসহ উপমহাদেশ এবং আরব বিশ্বের বিভিন্ন দেশের বহু পণ্ডিত, মনীষী তথা খ্যাতনামা ওলামায়ে কেরাম আল্লামা মুফতী মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী রাহিমাহুল্লাহ’র রচিত গবেষণাধর্মী তথ্যবহুল রচনাবলী ও নানামুখী ইসলামী তৎপরতা দেখে এতই অভিভূত ও মুগ্ধ হয়েছেন যে, তারা তাদের প্রেরিত শুভেচ্ছাবাণী ও মূল্যবান অভিমতগুলোতে আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী রাহিমাহুল্লাহকে মোবারকবাদ সাধুবাদ জানিয়েছেন।
তাঁর বাংলা ভাষায় রচিত বিখ্যাত পুস্তক মীলাদে বেনযীর। পুস্তকটির প্রতিপাদ্যগুলো এতই তথ্যবহুল, গবেষণাধর্মী ও বিস্তীর্ণ। বহুমুখী প্রতিভার অধিকারী আল্লামা দুবাগী সাহেব রাহিমাহুল্লাহ বহুকাল পূর্বের একটি বহুল বিতর্কিত আলোচিত বিষয় মীলাদ ও কিয়ামের ওপর মীলাদে বেনযীর রচনা করে বিশ্বব্যাপী দারুণ আলোড়নের সৃষ্টি করেছেন। তার জবান ও কলম ছিল যুগপৎভাবে সক্রিয় এবং আধ্যাত্মিক সাধনা তার বলিষ্ঠ নৈতিকতার নিদর্শন। বিলেতের পরিস্থিতির আলোকেই জবান ও কলমের জিহাদ চালু রেখেছিলেন। বিক্ষিপ্তভাবে ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব ও মীলাদ মাহফিল, বিভিন্ন শহরের মসজিদে গমন করে ওয়াজ বক্তৃতা বয়ান, আন্তর্জাতিক ইসলামী সম্মেলনগুলোতে ভাষণ প্রদান ইত্যাদি ছিল তাঁর প্রচার মিশনের প্রধান আকর্ষণ।

নবীপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম এর খাঁটি একজন ওয়ারিছ এবং প্রকৃত মুত্তাকী পরহেজগার হিসেবে যে সকল সীরত ও বাহ্যিক আচার-আচরণ থাকা দরকার সবই সমন্বয় ঘটেছিল আল্লামা দুবাগী রাহিমাহুল্লাহ এর জীবনে।

মুমিন-মুসলমানদের সঠিক পথে পরিচালনার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন আনজুমানে আল ইসলাহ ইউ.কে। ইলমে ওহী তথা কুরআন ও সুন্নাহ’র সহী শিক্ষার জন্য বিলেত জীবনে মাদরাসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। মসজিদ ও খানেকা প্রতিষ্ঠায় তিনি ছিলেন তৎপর। তাঁর তৎপরতায় গড়ে উঠে অনেক মসজিদ ও খানেকা।

আল্লামা দুবাগী ছাহেব রাহিমাহুল্লাহ বাংলাদেশে থাকতে বিভিন্ন মাদরাসায় ইলমে হাদীসের খেদমতে আঞ্জাম দিয়েছেন। তাঁর জীবনের বিরাট অংশ কেটেছে সুদূর বিলেতে সেখানে শত ব্যস্ততার মাঝেও লেখালেখিতে, দরস ও তাদরীছে, তালিম-তরবিয়তে, বাক -বক্তৃতা ও মুনাযারায় তাঁর সময় কাটে। তাঁর লেখা বই-পুস্তকগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের একেকটি হাতিয়ার যা আমাদের সঠিক চলার পথে মাইলফলক হিসেবে কাজ করে।

এ মহা-মনীষীর ইন্তেকালে মুসলিম উম্মাহ তাদের এক রাহবারকে হারিয়েছে। দেশ-বিদেশের ইসলামি স্কলারগণ তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করে দোয়ার মাহফিল করেন। তাতে বুঝা যায়, শায়খুল হাদীস আল্লামা মুফতী মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী রাহিমাহুল্লাহ এর শিক্ষা ও পরিচিতি শুধু লন্ডন ও বাংলাদেশ ভিত্তিক ছিল তা নয় বরং তিনি ছিলেন আন্তর্জাতিক মহলে সর্বজন স্বীকৃত একজন মুহাক্কিক আলেম, মুফতিয়ে আযম, মুনাযিরে আযম, শরীয়ত ও তরিকতের রাহবার।

আমরা এ মহা-মনিষীকে হারিয়ে শোক সাগরে মুহ্যমান। আল্লাহপাক যেন তাঁর আওলাদ সাহেবজাদাগণকে মরহুমের খেদমতসমূহ সঠিকভাবে পরিচালনা করার তাওফিক দান করেন এবং আল্লামা দুবাগী রাহিমাহুল্লাহকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমিন!

লেখকঃ গভর্নর, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস, অধ্যক্ষ, নেছারিয়া কামিল মাদরাসা, ঢাকা, খতীব, আমিনবাগ জামে মসজিদ, শান্তিনগর, ঢাকা।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



ধর্ম থেকে আরও

হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা
জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত!
কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব
সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ!
হজের গুরুত্ব ও ফজিলত! । হজের গুরুত্ব ও ফজিলত! ।
দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান
জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত! জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত!
নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি: ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র বক্তব্য নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি: ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র বক্তব্য
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
ফিতরা কাদের দেওয়া যাবে এবং কাদের যাবে না? ফিতরা কাদের দেওয়া যাবে এবং কাদের যাবে না?

আর্কাইভ

---
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি