বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে অপহৃতা কিশোরী উদ্ধার যুবক গ্রেফতার
রাণীনগরে অপহৃতা কিশোরী উদ্ধার যুবক গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
![]()
নওগাঁর রাণীনগর থেকে অপহরণ হওয়া কিশোরীকে নারায়ন গঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী যুবক মিলন হোসেন (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে উদ্ধার এবং গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবককে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে এবং কিশোরীর শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হক বলেন,গত ১২ জুলাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক কিশোরী (১৫) সন্ধায় বাড়ীর বাহিরে আসলে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কলোনী এলাকার ইউনুস আলী ওরফে মোসারব হোসেনের ছেলে মিলন হোসেন সিএনজি যোগে তাকে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত ১৬জুলাই রাণীনগর থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নারায়নগঞ্জের সিদ্ধির গঞ্জ এলাকায় স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অপহৃতা কিশোরীকে উদ্ধারসহ যুবক মিলন হোসেনকে গ্রেফতার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,গ্রেফতার মিলন হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং কিশোরীকে শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়: #অপহৃতা #উদ্ধার #কিশোরী #গ্রেফতার #যুবক #রাণীনগর










দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু 