বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
মনির হোসেন
![]()
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই বৃহস্পতিবার মধ্যরাত ২ টা হতে ভোর ৫ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশী করে প্রায় ১ কোটি ৫০ লক্ষ ২৯ হাজার ৫২ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা ও কসমেটিক্স আইটেমসহ ট্রাক, ড্রাইভার এবং হেলপারকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।










জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল
ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ
বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক
সুনামগঞ্জে সচিব জিল্লুরের নিকটাত্মীয় সোহেল চৌধুরীকে ৬ মাসের কারাদন্ডাদেশ দিল মোবাইল কোর্ট
টেকনাফে কোস্টগার্ড ও র্যাবের অভিযান
ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন
লেখক কবি আশ্রাফুল আলম ও তাঁর অনুভবের অলিন্দ প্রবন্ধ
৪০ দিন টানা জামায়াতে নামাজ আদায় করায় শিশুদের বাইসাইকেল ও নগদ অর্থ উপহার
দৌলতপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ 